নাম, বাবার নাম, ভোটার কার্ডের নম্বর— সবই ঠিক আছে। কিন্তু ছবি আলাদা। সে জন্য এনুমারেশন ফর্ম পাননি উত্তর ২৪ পরগনার হেলেঞ্চা পারকৃষ্ণচন্দ্রপুরের বাসিন্দা মহাদেব দাস। অভিযোগ, ছবি আলাদা হওয়ায় বাগদার ভোট ‘চলে গিয়েছে’ হুগলিতে। এ নিয়ে পুলিশ-প্রশাসনের দ্বারস্থ হয়েছেন তিনি।
বাগদা ব্লকের হেলেঞ্চা গ্রাম পঞ্চায়েতের পারকৃষ্ণচন্দ্রপুরের বাসিন্দা মহাদেব ২০২৪ সালে বাগদা বিধানসভার ১৩৯ নম্বর বুথে ভোট দিয়েছেন। ২০০২ সালের ভোটার তালিকাতেও নাম রয়েছে তাঁর। কিন্তু এসআইআরের জন্য প্রতিবেশীরা সকলে গণনাপত্র পেলেও তিনি পাননি। তিনি বিএলওর কাছে গিয়ে জানতে চান, কেন তাঁর নামে গণনাপত্র আসেনি। তার পরেই চমক।
দেখা যায় মহাদেবের নাম, বাবার নাম, এপিক নম্বর এক রেখে ছবি পরিবর্তন করায় তাঁর ভোট চলে গিয়েছে হুগলির পান্ডুয়ায়। এ কী ভাবে সম্ভব? প্রশ্ন তুলে বিডিও অফিসে অভিযোগ করেছেন তিনি। পাশাপাশি এনুমারেশন ফর্ম না পেয়ে আতঙ্কিত হয়ে পড়েছেন তিনি। ভোটাধিকার ফিরে পেতে শনিবার বাগদা থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।
সংশ্লিষ্ট এলাকার বিএলও জানিয়েছেন মহাদেবের নাম ২০০২ সালের ভোটার তালিকায় রয়েছে। ২০২৪ সালের ভোটার তালিকায় আছে। কিন্তু বিএলও পোর্টালে ‘সার্চ’ করে দেখা যাচ্ছে, তিনি হুগলির পান্ডুয়ায় ভোটার। তিনি বলেন, ‘‘আমি উচ্চপদস্থ আধিকারিকদের জানিয়েছি যাতে মহাদেব দাস তাঁর ভোটাধিকার ফিরে পেতে পারেন।’’
আরও পড়ুন:
বিষয়টি কানে গিয়েছে হেলেঞ্চা গ্রাম পঞ্চায়েতের প্রধান রূপা হালদারের। তিনি বলেন, ‘‘প্রকৃত ভোটারের নাম যাতে কোনও ভাবেই বাদ না যায়, তা নিশ্চিত করতে চাই আমরা। সকলেই মহাদেব দাসের পাশে আছি।’’
এই খবরটি পড়ার জন্য সাবস্ক্রাইব করুন
5,148
1,999
429
169
- ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন (এসআইআর) শুরু হয়ে গিয়েছে পশ্চিমবঙ্গে। গ্রাম থেকে শহর, বাড়িতে বাড়িতে পৌঁছোতে শুরু করেছেন কমিশনের বুথ স্তরের আধিকারিকেরা (বিএলও)। শুরু হয়ে গিয়েছে এনুমারেশন ফর্ম বিলিও।
- শুধু পশ্চিমবঙ্গেই নয়, দেশের আরও ১১টি রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলেও একই সঙ্গে শুরু হয়েছে এসআইআরের কাজ। যাঁরা কর্মসূত্রে বাইরে থাকেন, তাঁদের জন্য অনলাইনে এনুমারেশন ফর্ম পূরণ করার ব্যবস্থা করেছে কমিশন।
-
ট্রাইবুনালে নিষ্পত্তি হওয়া বুথভিত্তিক তালিকা প্রকাশ করে দিল নির্বাচন কমিশন, নাম দেখা যাবে কমিশনেরই ওয়েবসাইটে
-
অন্ধকারে ঢিল ছুড়বে না সুপ্রিম কোর্ট! এসআইআর মামলায় ফর্ম-৬ নিয়ে তৃণমূলের দাবি ওড়ালেন প্রধান বিচারপতি
-
ট্রাইবুনালে কাজই শুরু হয়নি, প্রবেশেও বাধা! নতুন মামলা সুপ্রিম কোর্টে, কী হচ্ছে জানতে চাইবেন প্রধান বিচারপতি কান্ত
-
ভোটার ট্রাইবুনালের কাজ শুরু! মোথাবাড়ি মাথায় রেখে কঠোর নিরাপত্তা, দফতর দর্শনে গিয়ে কী দেখল আনন্দবাজার ডট কম
-
পরিকাঠামো তৈরি, সোমবারেই ট্রাইবুনালে শুরু হয়ে যাবে শুনানি! রবিতে জোকার অফিস ঘুরে দেখে সিদ্ধান্ত নিলেন প্রাক্তন বিচারপতিরা