ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন বা এসআইআরের ফর্ম সংগ্রহ করতে গিয়ে প্রহৃত হলেন এক বুথ লেভেল অফিসার (বিএলও)। বুকে-পাঁজরে আঘাত নিয়ে চিকিৎসকের দ্বারস্থ হয়েছেন তিনি। এই ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়িয়েছে দক্ষিণ ২৪ পরগনার মহেশতলার ৩১ নম্বর ওয়ার্ড এলাকায়। ইতিমধ্যে গ্রেফতার হয়েছেন অভিযুক্ত।
স্থানীয় সূত্রে খবর, গত বৃহস্পতিবার ৩১ নম্বর ওয়ার্ডের ২৪৪ নম্বর পার্টে বাড়ি বাড়ি ফর্ম সংগ্রহ করতে গিয়েছিলেন বিএলও সন্তু চক্রবর্তী। অভিযোগ, ওই এলাকার বাসিন্দা জনৈক সায়ন্তন সিংহ অতর্কিত তাঁকে আক্রমণ করেন। বিএলও-র দাবি, হঠাৎই তাঁর পরিচয়পত্র দেখতে চান। সন্তুর গলাতেই পরিচয়পত্র ঝোলানো ছিল। তার পরেও তিনি সেটা নজরে আনেন ওই যুবকের।
সন্তু জানান, তিনি নির্বাচন কমিশনের নিযুক্ত কর্মী এবং বিএলও-র দায়িত্ব পালন করছেন। অভিযোগ এর পরেও বিনা প্ররোচনায় ওই স্থানীয় যুবক বিএলও-র শার্টের কলার ধরে টানাটানি শুরু করেন এবং তাঁকে বেধড়ক মারধর করেন। সন্তুর দাবি, তিনি গুরুতর ভাবে আহত হয়েছেন।
আরও পড়ুন:
ওই ঘটনার পরে ‘আক্রান্ত’ বিএলও মহেশতলা থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগের ভিত্তিতে সায়ন্তনকে গ্রেফতার করেছে পুলিশ। আলিপুর আদালত তাঁকে ৫ দিনের পুলিশি হেফাজতে পাঠানোর নির্দেশ দিয়েছে। এই ঘটনায় বিএলও-দের নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলেছেন সন্তু। শুক্রবার শারীরিক অসুস্থতা নিয়েও বাড়ি বাড়ি গিয়ে ফর্ম সংগ্রহের দায়িত্ব পালন করছেন তিনি।
এই খবরটি পড়ার জন্য সাবস্ক্রাইব করুন
5,148
1,999
429
169
- ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন (এসআইআর) শুরু হয়ে গিয়েছে পশ্চিমবঙ্গে। গ্রাম থেকে শহর, বাড়িতে বাড়িতে পৌঁছোতে শুরু করেছেন কমিশনের বুথ স্তরের আধিকারিকেরা (বিএলও)। শুরু হয়ে গিয়েছে এনুমারেশন ফর্ম বিলিও।
- শুধু পশ্চিমবঙ্গেই নয়, দেশের আরও ১১টি রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলেও একই সঙ্গে শুরু হয়েছে এসআইআরের কাজ। যাঁরা কর্মসূত্রে বাইরে থাকেন, তাঁদের জন্য অনলাইনে এনুমারেশন ফর্ম পূরণ করার ব্যবস্থা করেছে কমিশন।
-
ট্রাইবুনালে নিষ্পত্তি হওয়া বুথভিত্তিক তালিকা প্রকাশ করে দিল নির্বাচন কমিশন, নাম দেখা যাবে কমিশনেরই ওয়েবসাইটে
-
অন্ধকারে ঢিল ছুড়বে না সুপ্রিম কোর্ট! এসআইআর মামলায় ফর্ম-৬ নিয়ে তৃণমূলের দাবি ওড়ালেন প্রধান বিচারপতি
-
ট্রাইবুনালে কাজই শুরু হয়নি, প্রবেশেও বাধা! নতুন মামলা সুপ্রিম কোর্টে, কী হচ্ছে জানতে চাইবেন প্রধান বিচারপতি কান্ত
-
ভোটার ট্রাইবুনালের কাজ শুরু! মোথাবাড়ি মাথায় রেখে কঠোর নিরাপত্তা, দফতর দর্শনে গিয়ে কী দেখল আনন্দবাজার ডট কম
-
পরিকাঠামো তৈরি, সোমবারেই ট্রাইবুনালে শুরু হয়ে যাবে শুনানি! রবিতে জোকার অফিস ঘুরে দেখে সিদ্ধান্ত নিলেন প্রাক্তন বিচারপতিরা