সব হারিয়ে শেষ বয়সে ঠাঁই হয়েছে বৃদ্ধাশ্রমে। নথিপত্র প্রায় কিছুই সঙ্গে নেই। এই পরিস্থিতিতে ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধন বা এসআইআর নিয়ে উদ্বিগ্ন বসিরহাটের এক বৃদ্ধাশ্রমের আবাসিকেরা। কী ভাবে নথি জোগাড় হবে, ফর্মই বা পূরণ করবেন কী ভাবে, সেই সব নিয়ে আশঙ্কায় রয়েছেন তাঁরা। প্রশাসন ও স্থানীয় রাজনৈতিক নেতৃত্বের তরফে অবশ্য তাঁদের আশ্বস্ত করা হয়েছে।
বসিরহাটের ওই বৃদ্ধাশ্রমে জনা দশেক বৃদ্ধ-বৃদ্ধা রয়েছেন। বেশিরভাগই সত্তরোর্ধ্ব। অনেকে জানালেন, আপনজনেরা আর খোঁজ-খবর নেন না। প্রয়োজনীয় কাগজপত্র কিছুই সঙ্গে নেই। তার উপরে, চলাচলের শক্তিও হারিয়েছেন। এই পরিস্থিতিতে এসআইআর ফর্ম পূরণ নিয়ে চিন্তা যাচ্ছে না তাঁদের।
এক বৃদ্ধার কথায়, “আমরা এখানে প্রায় সকলেই অসুস্থ। ঠিক মতো নড়তে চড়তে পারি না। এই অবস্থায় কী করে ফর্ম ভর্তি করব, জানি না।’’ আরও এক বৃদ্ধার কথায়, “সেই কবে বাড়ি থেকে এসেছি! নথিপত্র কিছুই সঙ্গে নেই।” এক বৃদ্ধের কথায়, “ছেলেমেয়ে এখানে রেখে গিয়েছে। নাতি-নাতনিদের দেখার ইচ্ছা হয়, কিন্তু কেউ নিয়ে যায় না। এই বয়সে না দেশ ছাড়া হতে হয়!”
এ দিকে, এসআইআর আবহে দীর্ঘদিন পরে বাড়ির লোকজন খোঁজ নিচ্ছে বলেও জানালেন কেউ কেউ। এক বৃদ্ধা বলেন, “অনেক দিন পরিবারের কাউকে দেখিনি। এসআইআর চালুর পরে সন্তানেরা হঠাৎ খোঁজ-খবর করছে দেখছি!”
তৃণমূলের বসিরহাট সাংগঠনিক জেলার কো-অর্ডিনেটর সুরজিৎ মিত্র বাদল সম্প্রতি বৃদ্ধাশ্রমে গিয়ে আবাসিকদের সঙ্গে দেখা করেন। পরে তিনি বলেন, “আবাসিকদের সঙ্গে কথা হয়েছে। তাঁদের সুবিধা অসুবিধার কথা জেনেছি। মহকুমাশাসকের দফতরে বিষয়টি জানিয়েছি। দ্রুত ওঁদের সমস্যার সমাধান করা হবে।” মহকুমা প্রশাসনের তরফে জানানো হয়েছে, আবাসিকদের ফর্ম পূরণ নিয়ে অযথা চিন্তা করার দরকার নেই।
এই খবরটি পড়ার জন্য সাবস্ক্রাইব করুন
5,148
1,999
429
169
- ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন (এসআইআর) শুরু হয়ে গিয়েছে পশ্চিমবঙ্গে। গ্রাম থেকে শহর, বাড়িতে বাড়িতে পৌঁছোতে শুরু করেছেন কমিশনের বুথ স্তরের আধিকারিকেরা (বিএলও)। শুরু হয়ে গিয়েছে এনুমারেশন ফর্ম বিলিও।
- শুধু পশ্চিমবঙ্গেই নয়, দেশের আরও ১১টি রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলেও একই সঙ্গে শুরু হয়েছে এসআইআরের কাজ। যাঁরা কর্মসূত্রে বাইরে থাকেন, তাঁদের জন্য অনলাইনে এনুমারেশন ফর্ম পূরণ করার ব্যবস্থা করেছে কমিশন।
-
ট্রাইবুনালে নিষ্পত্তি হওয়া বুথভিত্তিক তালিকা প্রকাশ করে দিল নির্বাচন কমিশন, নাম দেখা যাবে কমিশনেরই ওয়েবসাইটে
-
অন্ধকারে ঢিল ছুড়বে না সুপ্রিম কোর্ট! এসআইআর মামলায় ফর্ম-৬ নিয়ে তৃণমূলের দাবি ওড়ালেন প্রধান বিচারপতি
-
ট্রাইবুনালে কাজই শুরু হয়নি, প্রবেশেও বাধা! নতুন মামলা সুপ্রিম কোর্টে, কী হচ্ছে জানতে চাইবেন প্রধান বিচারপতি কান্ত
-
ভোটার ট্রাইবুনালের কাজ শুরু! মোথাবাড়ি মাথায় রেখে কঠোর নিরাপত্তা, দফতর দর্শনে গিয়ে কী দেখল আনন্দবাজার ডট কম
-
পরিকাঠামো তৈরি, সোমবারেই ট্রাইবুনালে শুরু হয়ে যাবে শুনানি! রবিতে জোকার অফিস ঘুরে দেখে সিদ্ধান্ত নিলেন প্রাক্তন বিচারপতিরা
(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)