হরমুজ় প্রণালী দিয়ে নির্বিঘ্নে আরও কিছু জাহাজকে বার করে আনতে চাইছে ভারত। হরমুজ়ের পশ্চিম প্রান্তে, পারস্য উপসাগরে ২২টি ভারতীয় জাহাজ আটকে রয়েছে। সেগুলিও যাতে নিরাপদে ভারতে আসতে পারে, তা নিশ্চিত করতে ইরানি কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা চালাচ্ছে ভারত।
পারস্য উপসাগর এবং ওমান উপসাগরের মাঝের সঙ্কীর্ণ প্রণালী হরমুজ় পেরিয়ে ইতিমধ্যে দু’টি জাহাজ রওনা দিয়েছে ভারতের উদ্দেশে। শিবালিক এবং নন্দাদেবী নামে ওই দু’টি জাহাজ বোঝাই করে নিয়ে আসা হচ্ছে এলপিজি। ওই দুই জাহাজের পর এ বার বাকি জাহাজগুলিকেও নির্বিঘ্নে ভারতীয় বন্দরে নিয়ে আসতে চাইছে দিল্লি।
শনিবার বিকেলে কেন্দ্রের বিভিন্ন মন্ত্রকের যৌথ সাংবাদিক বৈঠকে জানানো হয়, হরমুজ়ের পশ্চিম প্রান্তে এখনও ২২টি জাহাজ আটকে রয়েছে। বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল সেখানে বলেন, “আমাদের বেশ কিছু জাহাজ প্রণালীতে আটকে রয়েছে। দু’টি জাহাজ ইতিমধ্যে ভারতের দিকে রওনা দিয়েছে। এখন সেখানে ২২টি জাহাজ রয়েছে। ওখানে যে সরকার রয়েছে, তাদের সঙ্গে আমরা ধারাবাহিক আলোচনা চালিয়ে যাব। যাতে ওই জাহাজগুলি নিরাপদে পার হতে পারে।”
নয়াদিল্লির যৌথ সাংবাদিক বৈঠকে উপস্থিত ছিলেন জাহাজ মন্ত্রকের বিশেষ সচিব রাজেশকুমার সিংহও। তিনি জানান, আটকে পড়া এই জাহাজগুলির মধ্যে চারটিতে জ্বালানি তেল রয়েছে। এ ছাড়া ছ’টিতে রয়েছে এলপিজি এবং একটিতে রয়েছে এলএনজি। বাকিগুলির মধ্যে একটিতে রাসায়নিক এবং পাঁচটিতে বিভিন্ন ধরনের পণ্য নিয়ে আসা হয়েছে। পণ্যবাহী জাহাজ বলতে এগুলিই। অন্যগুলির মধ্যে একটি জাহাজ মূলত ড্রেজ়ার হিসাবে কাজ করে। এ ছাড়া একটি জাহাজ খালিই ফিরছে। বাকি তিনটিতে রক্ষণাবেক্ষণের কাজ চলছে।
আরও পড়ুন:
জ্বালানি ক্ষেত্রে ভারতের নিরাপত্তাকে নিশ্চিত করতে প্রয়োজনীয় সব পদক্ষেপ করা হচ্ছে বলে জানান জয়সওয়াল। এ বিষয়ে ইরান, আমেরিকা, ইজ়রায়েল-সহ পশ্চিম এশিয়ায় সংশ্লিষ্ট সব পক্ষের সঙ্গে আলোচনা চলছে বলে জানান তিনি। উপসাগরীয় দেশগুলির জোট ‘গাল্ফ কোঅপারেশন কাউন্সিল’-এর সঙ্গেও আলোচনা চলছে বলে জানান জয়সওয়াল।
হরমুজ় প্রণালীর দুই প্রান্তে এখনও ভারতের অন্তত দু’ডজন পণ্যবোঝাই জাহাজ আটকে রয়েছে। সেগুলি যাতে নির্বিঘ্নে গন্তব্যে পৌঁছোয়, সে জন্য পশ্চিম এশিয়ায় সংঘাত শুরু হওয়ার পর থেকে ইরানের বিদেশমন্ত্রী সৈয়দ আব্বাস আরাঘচির সঙ্গে চার বার ফোনে কথা বলেছেন বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর। মঙ্গলবার ইরানের প্রেসিডেন্টের সঙ্গে কথা বলেন মোদীও। তার পরেই ভারতে ইরানের রাষ্ট্রদূত আশ্বাস দেন, হরমুজ় দিয়ে নির্বিঘ্নে চলাচল করবে ভারতের বাণিজ্যিক জাহাজ।
শনিবার বিদেশ মন্ত্রকের অতিরিক্ত সচিব (উপসাগরীয় অঞ্চল) অসীম মহাজন জানান, পশ্চিম এশিয়ার সংঘর্ষে এখনও পর্যন্ত পাঁচ জন ভারতীয় নিহত হয়েছেন। এক জন নিখোঁজ। পাশাপাশি শনিবার পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস মন্ত্রক এ-ও জানিয়েছে, যে গ্রাহকদের পাইপ্ড ন্যাচরাল গ্যাসের সংযোগ রয়েছে, তাঁরা বর্তমানে এলপিজি সিলিন্ডার পাবেন না।
এই খবরটি পড়ার জন্য সাবস্ক্রাইব করুন
5,148
1,999
429
169
- ইরানের বাহিনী তীব্র প্রত্যাঘাতের হুঁশিয়ারি দেওয়ার পর সমাজমাধ্যমে নতুন বিবৃতি দিলেন ট্রাম্প। লিখেছেন, ‘‘ওরা নাকি বলেছে প্রত্যাঘাত করবে। সেটা করার সাহস যেন না দেখায়। যদি করে, আমরা এমন আঘাত করব যা আগে কখনও দেখা যায়নি।’’
- আমেরিকা এবং ইজ়রায়েলের যৌথ হামলায় ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতোল্লা আলি খামেনেই নিহত হয়েছেন। রবিবার সকালে তেহরান এই সংবাদ নিশ্চিত করেছে। তেহরানের রাস্তায় কান্নার রোল। মহিলারা খামেনেইয়ের ছবি হাতে রাস্তায় নেমেছেন। ইরান জানিয়েছে, প্রেসিডেন্ট-সহ তিন সদস্যের কাউন্সিলের হাতে আপাতত দেশ চালানোর ভার থাকবে।
- শনিবার সকাল থেকে ইরানের উপর হামলা শুরু করেছিল ইজ়রায়েল। নেতানিয়াহু দাবি করেন, খামেনেই এবং ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজ়েশকিয়ানকে লক্ষ্য করে হামলা চালানো হয়েছে। আমেরিকাও সেই হামলায় ইজ়রায়েলকে সমর্থন করেছে। ইজ়রায়েলি ও মার্কিন বাহিনীর যৌথ হামলায় মুহুর্মুহু ড্রোন, ক্ষেপণাস্ত্র আছড়ে পড়েছে তেহরান-সহ ইরানের বড় শহরগুলিতে। ইরান প্রত্যাঘাত করছে। পশ্চিম এশিয়া জুড়ে যুদ্ধের আবহ।
-
১১:৪৩
ইরান যদি সমঝোতায় রাজি না হয়, পরবর্তী পদক্ষেপ কী হবে আমেরিকার? জানিয়ে দিলেন মার্কিন বিদেশসচিব রুবিয়ো -
০৮:৩১
ইরানের তিন দফা প্রস্তাব না-ও মানতে পারে ট্রাম্পের প্রশাসন! শান্তি আলোচনার পথের কাঁটা কি সেই পারমাণবিক কর্মকাণ্ডই? -
ইরানের ক্ষেপণাস্ত্রের মোকাবিলা করতে সংযুক্ত আরব আমিরশাহিকে ‘আয়রন ডোম’ দিচ্ছে ইজ়রায়েল! দাবি রিপোর্টে
-
পাকিস্তানে ফের বৈঠকের জন্য প্রস্তুত আমেরিকা-ইরান, তবে প্রথম বারের দুই নেতাই বাদ! কোন দেশ কাকে সরাল? কেন?
-
পাকিস্তানে যাচ্ছেন ইরানের বিদেশমন্ত্রী! আমেরিকার সঙ্গে শান্তিচুক্তি নিয়ে দ্বিতীয় পর্বের আলোচনার দরজা কি খুলবে?