ইরানের ক্ষেপণাস্ত্রের মোকাবিলা করতে সংযুক্ত আরব আমিরশাহিতে তাদের সবচেয়ে শক্তিশালী আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ‘আয়রন ডোম’ পাঠাচ্ছে ইজ়রায়েল। শুধু তা-ই নয়, পাঠানো হচ্ছে সেনাও। আমেরিকা এবং ইজ়রায়েল প্রশাসনের দুই কর্তাকে উদ্ধৃত করে সাংবাদমাধ্যম এক্সিওস-এর প্রতিবেদনে এমনই দাবি করা হয়েছে। প্রসঙ্গত, ইরানের ক্ষেপণাস্ত্র হানায় উপসাগরীয় অঞ্চলে মোতায়েন আমেরিকার শক্তিশালী রেডার এবং আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ‘থাড’ ক্ষতিগ্রস্ত হয়। এ বার সেই অঞ্চলেই ইরানের হামলা ঠেকাতে ‘আয়রন ডোম’ পাঠাচ্ছে ইজ়রায়েল।
ওই প্রতিবেদন অনুযায়ী, এই প্রথম কোনও দেশে নিজেদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ‘আয়রন ডোম’ মোতায়েন করছে ইজ়রায়েল। শুধু তা-ই নয়, আমেরিকা এবং ইজ়রায়েল ছাড়া তৃতীয় দেশ হিসাবে এই প্রতিরক্ষা ব্যবস্থা মোতায়েন করছে সংযুক্ত আরব আমিরশাহি। প্রসঙ্গত, পশ্চিম এশিয়ায় সম্প্রতি ইরানকে কেন্দ্র করে যে সামরিক সংঘাত শুরু হয়েছে, অভিযোগ, তার জেরে সংযুক্ত আরব আমিরশাহিতে সবচেয়ে বেশি হামলা চালিয়েছে ইরান। আমিরশাহির দাবি, গত ২৮ ফেব্রুয়ারি সামরিক সংঘাতের শুরু থেকে এখনও পর্যন্ত তাদের লক্ষ্য করে ৫৫০টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র এবং দু’হাজারেরও বেশি ড্রোন হামলা চালিয়েছে ইরান।
আরও পড়ুন:
প্রতিবেদন অনুযায়ী, এই সংঘাতে সংযুক্ত আরব আমিরশাহি সবচেয়ে বেশি হামলার নিশানা হওয়ায় ইজ়রায়েল প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু নিজেই আমিরশাহির প্রেসিডেন্ট মহম্মদ বিন জ়ায়েদের সঙ্গে কথা বলেন। তার পরই ওই দেশে ‘আয়রন ডোম’ পাঠানোর সিদ্ধান্ত নিয়েছেন। আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা মোতায়েনের পাশাপাশি পরিস্থিতির মোকাবিলায় সেনাও পাঠাচ্ছে ইজ়রায়েল। প্রসঙ্গত, সংযুক্ত আরব আমিরশাহির সঙ্গে ইজ়রায়েলের ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে। ‘বন্ধু’ দেশকে তাই রক্ষা করতে হাত বাড়িয়ে দিয়েছে ইজ়রায়েল।
কী এই বিশেষ প্রতিরক্ষা ব্যবস্থা? রাফাল অ্যাডভান্সড ডিফেন্স সিস্টেমস এবং ইজ়রায়েল এরোস্পেস ইন্ডাস্ট্রিজ়-এর যৌথ উদ্যোগে তৈরি করা হয়েছিল এই প্রতিরক্ষা ব্যবস্থাটি। আয়রন ডোম তার আশপাশে নূন্যতম ৪ কিলোমিটার থেকে সর্বোচ্চ ৭০ কিলোমিটার দূরত্ব থেকে ছোড়া ক্ষেপণাস্ত্র শনাক্ত করতে পারে। সূত্রের খবর, ইজ়রায়েলের প্রতিরক্ষা বাহিনী এর ক্ষমতা আরও বাড়ানোর চেষ্টা করে চলেছে। ৭০ কিলোমিটার থেকে বাড়িয়ে সর্বোচ্চ সীমা ২৫০ কিলোমিটার পর্যন্ত হতে চলেছে।
এই খবরটি পড়ার জন্য সাবস্ক্রাইব করুন
5,148
1,999
429
169
- ইরানের বাহিনী তীব্র প্রত্যাঘাতের হুঁশিয়ারি দেওয়ার পর সমাজমাধ্যমে নতুন বিবৃতি দিলেন ট্রাম্প। লিখেছেন, ‘‘ওরা নাকি বলেছে প্রত্যাঘাত করবে। সেটা করার সাহস যেন না দেখায়। যদি করে, আমরা এমন আঘাত করব যা আগে কখনও দেখা যায়নি।’’
- আমেরিকা এবং ইজ়রায়েলের যৌথ হামলায় ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতোল্লা আলি খামেনেই নিহত হয়েছেন। রবিবার সকালে তেহরান এই সংবাদ নিশ্চিত করেছে। তেহরানের রাস্তায় কান্নার রোল। মহিলারা খামেনেইয়ের ছবি হাতে রাস্তায় নেমেছেন। ইরান জানিয়েছে, প্রেসিডেন্ট-সহ তিন সদস্যের কাউন্সিলের হাতে আপাতত দেশ চালানোর ভার থাকবে।
- শনিবার সকাল থেকে ইরানের উপর হামলা শুরু করেছিল ইজ়রায়েল। নেতানিয়াহু দাবি করেন, খামেনেই এবং ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজ়েশকিয়ানকে লক্ষ্য করে হামলা চালানো হয়েছে। আমেরিকাও সেই হামলায় ইজ়রায়েলকে সমর্থন করেছে। ইজ়রায়েলি ও মার্কিন বাহিনীর যৌথ হামলায় মুহুর্মুহু ড্রোন, ক্ষেপণাস্ত্র আছড়ে পড়েছে তেহরান-সহ ইরানের বড় শহরগুলিতে। ইরান প্রত্যাঘাত করছে। পশ্চিম এশিয়া জুড়ে যুদ্ধের আবহ।
-
১১:০৫
শীঘ্রই যুদ্ধে ইতি! ইরানও বলল আমেরিকার সঙ্গে শান্তিচুক্তি শেষের পথে, তবে পরমাণু প্রকল্প নিয়ে এখনই আলোচনা নয় -
১৭:১৮
ইরানকে সমঝোতার জন্য পাঁচটি প্রস্তাব দিয়েছেন ট্রাম্প, রাজি মোজতবাও? হরমুজ়, পরমাণু চুক্তি-সহ তালিকায় আর কী -
‘ইঞ্জিনরুম লক্ষ্য করে পর পর ক্ষেপণাস্ত্র ছুড়েছি’! ভারতীয় নাবিকবাহী জাহাজে তৃতীয় হামলার পর বিবৃতি আমেরিকার
-
সোভিয়েত পতনে ৬০০ কেজি পরমাণু বোমার ‘মশলা’ নিয়ে চম্পট! ৩২ বছর পর পারস্যে চলবে ‘প্রজেক্ট স্যাফায়ার’?
-
‘আজকেই আবার ইরানের উপর হামলা হবে’, ট্রাম্প এ বার নতুন করে যুদ্ধের সূচনার কারণও জানিয়ে দিলেন