Advertisement
E-Paper

বজবজের গ্যারাজে সিলিন্ডার ফেটে বিস্ফোরণ! উড়ে গেল ছাদ, প্রাণ হারাল কিশোর, আহত আরও এক

কী ভাবে এই বিস্ফোরণ ঘটল এবং গ্যারাজে কী কাজ চলছিল, তা খতিয়ে দেখতে তদন্ত শুরু করেছে বজবজ থানার পুলিশ।

আনন্দবাজার ডট কম সংবাদদাতা

শেষ আপডেট: ১২ মার্চ ২০২৬ ২১:৩৯

— প্রতীকী চিত্র।

গ্যারাজে সিলিন্ডার ফেটে বিস্ফোরণে প্রাণ হারাল ১৪ বছরের এক কিশোর। জখম এক জন। দক্ষিণ ২৪ পরগনার বজবজ পুরসভার ১৯ নম্বর ওয়ার্ডের ময়লা ডিপো এলাকার ঘটনা। বৃহস্পতিবার সকাল ১১টা নাগাদ ওই বিস্ফোরণ হয়।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, স্থানীয় বাসিন্দা শেখ নিজামউদ্দিনের একটি গ্যারাজে তেল কোম্পানির একটি ট্যাঙ্কারে ঝালাইয়ের কাজ চলছিল। সিলিন্ডার থেকে গ্যাস ব্যবহার করে ঝালাইয়ের কাজ চলছিল। সেই সময় হঠাৎই বিকট শব্দে বিস্ফোরণ ঘটে। বিস্ফোরণের তীব্রতায় গ্যারাজের টিনের ছাউনি উড়ে যায়।

এই ঘটনায় দু’জন গুরুতর জখম হন। খবর পেয়ে বজবজ থানার পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে। বজবজের ২ নম্বর ওয়ার্ডের একটি হাসপাতালে তাঁদের নিয়ে যাওয়া হয়। হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা আহতদের মধ্যে ওই কিশোরকে মৃত বলে ঘোষণা করেন। আহত ব্যক্তির চিকিৎসা চলছে বলে জানা গিয়েছে। কী ভাবে এই বিস্ফোরণ ঘটল এবং গ্যারাজে কী কাজ চলছিল, তা খতিয়ে দেখতে তদন্ত শুরু করেছে বজবজ থানার পুলিশ।

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy