Advertisement
E-Paper

Shoot-out at jagaddal: ভর সন্ধ্যায় জগদ্দলে গুলি! মৃত্যু যুবকের, ঘটনাস্থলে বিশাল পুলিশ বাহিনী, অধরা অভিযুক্ত

ওই যুবক রাস্তার ধারে বন্ধুদের সঙ্গে আড্ডা মারছিলেন। সেই সময় বাইকে করে দুষ্কৃতীরা এসে তাঁকে লক্ষ্য করে গুলি চালায়।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১৫ জুলাই ২০২২ ২২:৫০

প্রতীকী ছবি।

ভর সন্ধ্যায় উত্তর ২৪ পরগনায় চলল গুলি। গুলিবিদ্ধ হয়ে মৃত্যু হল এক যুবকের। ঘটনাটি ঘটেছে জগদ্দলের পুরানি বাজার এলাকায়। গুলিবিদ্ধ অবস্থায় যুবককে হাসপাতালে নিয়ে যাওয়ার পথেই মৃত্যু হয়। ঘটনাস্থলে মোতায়েন রয়েছে বিশাল পুলিশ বাহিনী। অধরা অভিযুক্তরা।

স্থানীয়দের দাবি, শুক্রবার সন্ধ্যা সাতটা নাগাদ পুরানি বাজার এলাকায় বসে অন্যদের সঙ্গে গল্পগুজব করছিলেন ওই যুবক। সেই সময় বাইকে করে এসে তাঁকে লক্ষ্য করে গুলি চালায় দুষ্কৃতীরা। গুলি লাগে যুবকের গলায়। সঙ্গে সঙ্গে ছিটকে পড়ে যান তিনি। রক্তে ভেসে যায় চার পাশ। গোলমালের সুযোগ নিয়ে বাইকে চম্পট দেয় দুষ্কৃতীরা। তড়িঘড়ি গুলিবিদ্ধ যুবককে ভাটপাড়া স্টেট জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকেরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন।

এ দিকে গুলিচালনার খবর পাওয়ার পর ঘটনাস্থলে পৌঁছয় বিশাল পুলিশ বাহিনী। এলাকায় উত্তেজনা রয়েছে। এখনও অধরা দুষ্কৃতীরা।

Firing Shoot out Jagaddal
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy