Advertisement
E-Paper

Viral: রাস্তা কাটাকে ঘিরে ঝামেলায় আগ্নেয়াস্ত্র দেখিয়ে হুমকির অভিযোগ ভাঙড়ে

অভিযোগ, দু’পক্ষের ঝামেলার সময় বাঁশ, লাঠি-সহ আগ্নেয়াস্ত্র দেখিয়ে হুমকিও দেন কয়েক জন। সেই ঘটনার ভিডিয়ো ভাইরাল হতেই নড়েচড়ে বসেছে প্রশাসন।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২৪ সেপ্টেম্বর ২০২১ ১৬:৪৯
ভাইরাল ভিডিয়োতে এ ছবিই দেখা গিয়েছে।

ভাইরাল ভিডিয়োতে এ ছবিই দেখা গিয়েছে। —নিজস্ব চিত্র।

বৃষ্টিতে জমা জল নিকাশের জন্য রাস্তা কাটাকে কেন্দ্র করে বিবাদে জড়ালেন ভাঙড়ের দুই গ্রামের বাসিন্দারা। অভিযোগ, দু’পক্ষের ঝামেলার সময় বাঁশ, লাঠি-সহ আগ্নেয়াস্ত্র দেখিয়ে হুমকিও দেন কয়েক জন। শুক্রবার সেই ঘটনার ভিডিয়ো ভাইরাল হতেই নড়েচড়ে বসেছে পুলিশ-প্রশাসন। কয়েক জনকে আটক করার পাশাপাশি পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ওই এলাকায় সিভিক ভলান্টিয়ার্স-সহ পুলিশকর্মী মোতায়েন করা হয়েছে।

স্থানীয় প্রশাসন সূত্রে খবর, গত কয়েক দিন ধরে প্রবল বৃষ্টির জেরে দক্ষিণ ২৪ পরগনার ভাঙড়ের বিস্তীর্ণ এলাকা জলমগ্ন হয়ে পড়ে। ভাঙড়-২ ব্লকের ভোগালি ১ নম্বর অঞ্চলের চিলেতলা গ্রামও জলে ডুবে যায়। জমা জল নিষ্কাশনের জন্য শুক্রবার এলাকার একটি রাস্তা কেটে দেন ওই গ্রামের বাসিন্দারা। কিন্তু তাতে আপত্তি জানান বাণীয়াড়া গ্রামের বাসিন্দারা। অভিযোগ, রাস্তা কাটার খবর চাউর হতেই বাণীয়াড়া গ্রামের বাসিন্দাদের একাংশ লাঠি, বাঁশ-সহ আগ্নেয়াস্ত্র নিয়ে তেড়ে আসেন। এমনকি, চিলেতলা গ্রামের বাসিন্দাদের লাগাতার হুমকিও দেওয়া হয়। আগ্নেয়াস্ত্র হাতে স্থানীয়দের ঘোরাফেরার সেই ভিডিয়ো প্রকাশ্যে আসার সঙ্গে সঙ্গেই ভাইরাল হয়। যদিও ওই ভিডিয়োটির সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডিজিটাল।

রাস্তা কাটার পর তা নিয়ে ঝামেলায় জড়ায় ভাঙড়ের চিলেতলা  এবং বাণীয়াড়া গ্রামের বাসিন্দারা।

রাস্তা কাটার পর তা নিয়ে ঝামেলায় জড়ায় ভাঙড়ের চিলেতলা এবং বাণীয়াড়া গ্রামের বাসিন্দারা। —নিজস্ব চিত্র।

খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে কয়েক জনকে আটক করে কাশীপুর থানার পুলিশ। পরে ভাঙড়-২ ব্লকের বিডিও কার্তিক রায় ঘটনাস্থলে গিয়ে দ্রুত জল নিকাশের জন্য অস্থায়ী নর্দমা তৈরির নির্দেশ দেন।

শুক্রবারের ঘটনার পর থেকে এলাকায় চাপা উত্তেজনা রয়েছে বলে জানিয়েছে পুলিশ। ঘটনাস্থলের কাছে সিভিক ভলান্টিয়ার্স এবং পুলিশ মোতায়েন করা হয়েছে।

Viral Bhangar Crime Waterlogged
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy