Advertisement
E-Paper

গুলিতে মৃত্যু পাচারকারীর

বিএসএফের গুলিতে মৃত্যু হল এক গরু পাচারকারীর। ঘটনাটি ঘটেছে গাইঘাটার বর্ণবেড়িয়া সীমান্তে সোমবার রাত দুটো নাগাদ। মৃতের পরিচয় জানাতে পারেনি পুলিশ। তবে তাঁর হাতের তাবিজে মনিরুল নামটি লেখা রয়েছে। দেহটি ময়না তদন্তের জন্য বনগাঁ মহকুমা হাসপাতালে পাঠানো হয়েছে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, ওই দিন রাতে ১০-১৫ জনের একটি দল গরু নিয়ে বর্ণবেড়িয়া সীমান্ত পেরিয়ে বাংলাদেশের নীলুবেড়ি সীমান্তের দিকে যাচ্ছিল।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২৮ অক্টোবর ২০১৫ ০১:৪৪

বিএসএফের গুলিতে মৃত্যু হল এক গরু পাচারকারীর। ঘটনাটি ঘটেছে গাইঘাটার বর্ণবেড়িয়া সীমান্তে সোমবার রাত দুটো নাগাদ। মৃতের পরিচয় জানাতে পারেনি পুলিশ। তবে তাঁর হাতের তাবিজে মনিরুল নামটি লেখা রয়েছে। দেহটি ময়না তদন্তের জন্য বনগাঁ মহকুমা হাসপাতালে পাঠানো হয়েছে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, ওই দিন রাতে ১০-১৫ জনের একটি দল গরু নিয়ে বর্ণবেড়িয়া সীমান্ত পেরিয়ে বাংলাদেশের নীলুবেড়ি সীমান্তের দিকে যাচ্ছিল। ওই সময় এক বিএসএফ জওয়ান তাঁদের দাঁড়াতে বলেন। কিন্তু তাঁরা জওয়ানের কথা অগ্রাহ্য করে গরু নিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করছিলেন বলে দাবি পুলিশের। তখন ওই জওয়ান একটি গ্রেনেড ছোড়েন। অভিযোগ, পাচারকারীরা পাল্টা হামলা করায় ওই জওয়ান গুলি ছোড়েন। ওই যুবকের বুকে গুলি লাগে। বাকি পাচারকারীরা বাংলাদেশের দিকে পালিয়ে যায়। ঘটনাস্থল থেকে বিএসএফ ৫টি গরু উদ্ধার করেছে।

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy