বাবার নাম আদিল কিন্তু ভোটার তালিকার ‘বিশেষ নিবিড় সংশোধন (এসআইআর)-এর তালিকায় ভুল নাম এসেছে। সে কারণে ভয় এবং আতঙ্কে বিষপান করে আত্মহত্যার চেষ্টা করলেন তাঁর পুত্র। আশঙ্কাজনক অবস্থায় তাঁকে হাসপাতালে ভর্তি করানো হয়েছে। সেখানে তিনি চিকিৎসাধীন। শুক্রবার ঘটনাটি মালদহের হরিশ্চন্দ্রপুরের মহেন্দ্রপুর গ্রাম পঞ্চায়েতের নাজিরপুর বুথে ঘটেছে। ঘটনা সামনে আসতেই ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। খবর পেয়ে হাসপাতালে পৌঁছোন মন্ত্রী-সহ তৃণমূল নেতৃত্ব।
পুলিশ সূত্রে খবর, শুক্রবার মহেন্দ্রপুর গ্রাম পঞ্চায়েতের নাজিরপুরের বাসিন্দা রাজেশ আলি বিষ খেয়ে আত্মহত্যা করার চেষ্টা করেন। পরিবারের লোক জন আশঙ্কাজনক অবস্থায় তাঁকে প্রথমে হরিশ্চন্দ্রপুর গ্রামীণ হাসপাতালে নিয়ে যায় তার পর অবস্থার অবনতি দেখে চাঁচল সুপার স্পেশালিটি হাসপাতালে স্থানান্তর করা হয়। এই মুহূর্তে হাসপাতালে চিকিৎসাধীন রাজেশ। পরিবারের লোকের অভিযোগ, ২০০২ সালের ভোটার তালিকায় রাজেশের বাবার নাম ছিল আদিল। কিন্তু বর্তমান তালিকায় তার বাবার নাম রাজেশ মহম্মদ এসেছে। যার কারণে আতঙ্কে ভুগছিলেন ওই যুবক। সেই ভয় থেকেই আত্মহত্যার চেষ্টা করেন তিনি। পরিবারের দাবি, রাজেশের ভোটার এবং আধার কার্ডে নামে ঠিক রয়েছে। অথচ এসআইআর-এর তালিকায় নাম ভুল এসেছে। কী ভাবে এটা হয় তাই নিয়ে নির্বাচন কমিশনকে তোপ দেগেছে রাজেশের পরিবার।
ঘটনার খবর পেয়ে হাসপাতালে যান জেলা পরিষদের কর্মাধ্যক্ষ রবিউল ইসলাম এবং হরিশ্চন্দ্রপুরের বিধায়ক তথা রাজ্যের প্রতিমন্ত্রী তাজমুল হোসেন। সমস্ত ঘটনা নিয়ে বিজেপি পরিচালিত কেন্দ্রীয় সরকারকে তীব্র আক্রমণ করেছে তৃণমূল। সেই সঙ্গে তারা চক্রান্তের অভিযোগও তুলেছে। তাদের নেতৃত্বের অভিযোগ, “বিজেপি সরকার যে এসআইআর প্রক্রিয়া শুরু করেছে, তার আতঙ্কে পশ্চিমবঙ্গে অনেক মানুষের মৃত্যু হয়েছে। রাজেশের ভোটার এবং আধার কার্ড ঠিক আছে। তাঁকে বোঝানো হয়েছে, তবুও তিনি আতঙ্কিত। আমরা তাঁর পরিবারে সঙ্গে কথা বলেছি।”
প্রসঙ্গত, এর আগেও রাজ্যে এসআইআর আতঙ্কে মৃত্যুর খবর মিলেছে। কোথাও কেউ আত্মঘাতী হয়েছেন, তো কোথাও উদ্বেগ ধরে রাখতে না পেরে প্রাণ হারিয়েছেন কেউ।
এই খবরটি পড়ার জন্য সাবস্ক্রাইব করুন
5,148
1,999
429
169
- ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন (এসআইআর) শুরু হয়ে গিয়েছে পশ্চিমবঙ্গে। গ্রাম থেকে শহর, বাড়িতে বাড়িতে পৌঁছোতে শুরু করেছেন কমিশনের বুথ স্তরের আধিকারিকেরা (বিএলও)। শুরু হয়ে গিয়েছে এনুমারেশন ফর্ম বিলিও।
- শুধু পশ্চিমবঙ্গেই নয়, দেশের আরও ১১টি রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলেও একই সঙ্গে শুরু হয়েছে এসআইআরের কাজ। যাঁরা কর্মসূত্রে বাইরে থাকেন, তাঁদের জন্য অনলাইনে এনুমারেশন ফর্ম পূরণ করার ব্যবস্থা করেছে কমিশন।
-
ট্রাইবুনালে নিষ্পত্তি হওয়া বুথভিত্তিক তালিকা প্রকাশ করে দিল নির্বাচন কমিশন, নাম দেখা যাবে কমিশনেরই ওয়েবসাইটে
-
অন্ধকারে ঢিল ছুড়বে না সুপ্রিম কোর্ট! এসআইআর মামলায় ফর্ম-৬ নিয়ে তৃণমূলের দাবি ওড়ালেন প্রধান বিচারপতি
-
ট্রাইবুনালে কাজই শুরু হয়নি, প্রবেশেও বাধা! নতুন মামলা সুপ্রিম কোর্টে, কী হচ্ছে জানতে চাইবেন প্রধান বিচারপতি কান্ত
-
ভোটার ট্রাইবুনালের কাজ শুরু! মোথাবাড়ি মাথায় রেখে কঠোর নিরাপত্তা, দফতর দর্শনে গিয়ে কী দেখল আনন্দবাজার ডট কম
-
পরিকাঠামো তৈরি, সোমবারেই ট্রাইবুনালে শুরু হয়ে যাবে শুনানি! রবিতে জোকার অফিস ঘুরে দেখে সিদ্ধান্ত নিলেন প্রাক্তন বিচারপতিরা