Advertisement
E-Paper

Abhishek Banerjee: লাল দাগটা কে টপকাচ্ছেন লোকে কিন্তু দেখছে! ধনখড়কে পাল্টা তির অভিষেকের

নাম না করে ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেককে নিশানা করেন রাজ্যপাল জগদীপ ধনখড়। টুইটে রাজ্যপালকে পাল্টা জবাব অভিষেক বন্দ্যোপাধ্যায়ের।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২৯ মে ২০২২ ১৭:২০
টুইট করে জগদীপ ধনখড়কে জবাব দিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়।

টুইট করে জগদীপ ধনখড়কে জবাব দিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। ফাইল চিত্র।

‘লাল দাগ কে টপকাচ্ছেন, তা কিন্তু জনসাধারণ দেখছে’। এভাবেই রাজ্যপালকে জবাব দিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। রবিবার শিলিগুড়িতে নাম না করে ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেককে নিশানা করেন রাজ্যপাল জগদীপ ধনখড়। অভিযোগ করলেন, বিচারপতিকে আক্রমণ করে নিজের সীমা অতিক্রম করেছেন সাংসদ।

বিকেলেই রাজ্যপালকে জবাব দিয়ে টুইট করেন অভিষেক। তিনি লেখেন, ‘আমি সবসময় ক্ষমতার কাছে সত্য কথা বলতে বিশ্বাসী। গতকাল আমি বলেছিলাম যে কীভাবে কিছু ব্যক্তিকে রক্ষা করার জন্য কলকাতা হাইকোর্টের এক শতাংশ কেন্দ্রের সঙ্গে যৌথভাবে কাজ করছেন। লোকে দেখছে, তাঁরা জানে কে আসলে ‘লাল দাগ টপকাচ্ছেন’।’

শনিবার পূর্ব মেদিনীপুরের হলদিয়ায় একটি জনসভা থেকে বেশ কিছু আক্রমণাত্মক মন্তব্য করেন অভিষেক। সেখানে তিনি বলেন, ‘‘আমার বলতেও লজ্জা লাগে, বিচার-ব্যবস্থায় এক জন দু’জন এমন আছেন, যাঁরা যোগসাজশে কাজ করছেন। তল্পিবাহক হিসেবে কাজ করছেন। কিছু হলেই সিবিআই দিয়ে দিচ্ছেন। খুনের মামলায় স্থগিতাদেশ দিয়ে দিচ্ছেন! ভাবতে পারেন! আপনি অভিযুক্তকে নিরাপত্তা দিতে পারেন। কিন্তু মামলায় স্থগিতাদেশ দিতে পারেন না।’’

সেই বক্তব্যের পরিপ্রেক্ষিতেই রাজ্যপাল ধনখড় বলেন, ‘‘প্রকাশ্য জনসভা থেকে এক জন সাংসদ এক জন বিচারপতিকে আক্রমণ করেছেন। এসএসসি দুর্নীতি মামলায় যে বিচারপতি সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছেন তাঁকে আক্রমণ করা হয়েছে। সাংসদের এ হেন মন্তব্য নিন্দনীয়। আমি বিষয়টি গুরুত্ব দিয়ে দেখছি।’’ এখানেই থামেননি ধনখড়। তাঁর দাবি, ‘‘সাংসদ হিসেবে নিজের সীমা অতিক্রম করেছেন উনি।’’ তিনি জানিয়েছেন, এ ব্যাপারে রাজ্যের মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বিবেদীকে পদক্ষেপের আর্জি জানিয়েছেন তিনি।

Abhishek Bnaerjee Jagdeep Dhankhar AITC TMC Caluctta High Court
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy