Advertisement
E-Paper

Abhishek Banerjee: কর্মী-সমর্থকদের আবদারে কেক কেটে সেলফি তুলে জন্মদিন পালন অভিষেকের

কর্মী-সমর্থক-অনুগামীদের আবদার মিটিয়ে গেলেন মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করতে।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ০৭ নভেম্বর ২০২১ ১৯:২৩
তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়

তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় নিজস্ব চিত্র

জন্মদিনের বিকেলে কর্মী-সমর্থক-অনুগামীদের কাছে ধরা দিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। রবিবার তাঁর জন্মদিন উপলক্ষ্যে তাঁর কালীঘাটের অফিসে ছিল সাজ সাজ রব। সকাল থেকেই নেতাকে জন্মদিনের শুভেচ্ছা জানাতে এসেছিলেন প্রত্যন্ত গ্রামীণ এলাকা থেকে আগত কর্মী-সমর্থকরা। বিকেল চারটে নাগাদ অপেক্ষারত কর্মীদের আবদার মেটাতে জনসমক্ষে আসেন ডায়মণ্ডহারবারের সাংসদ। পরনে কালো টি-শার্টে নিজের অফিস থেকে বেরিয়ে বেশ খানিকটা রাস্তা হাঁটেনও তিনি। রাস্তার দু’পাশে অজস্র কর্মী-সমর্থক-অনুরাগীদের মধ্যে তখন বাঁধন ভাঙা উচ্ছ্বাস। প্রত্যেকেই প্রিয় নেতার ছবি তুললেন মোবাইলে। তাঁদের উদ্দেশ্যে হাতও নাড়লেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। কালো রংয়ের গাড়ির কাছে পৌঁছতেই অনুরাগীরা ঘিরে ধরে তাঁকে। বেশ কয়েকজনের আবদার মেটাতে তাঁদের সঙ্গে সেলফিও তোলেন এই যুব সাংসদ। রাস্তায় দাঁড়িয়েই সমর্থকদের আনা কেক কাটতে হয় তাঁকে । মিনিট দশেক সেখানে থাকার পর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির উদ্দেশে যান হন অভিষেক।

এ বারের জন্মদিন সব দিক থেকেই আলাদা অভিষেকের কাছে। মমতার নেতৃত্বে অভিষেক দলকে তৃতীয়বারের জন্য ক্ষমতায় নিয়ে এসেছেন। তারপরেই তাঁর গন্তব্য ত্রিপুরা-সহ সর্বভারতীয় রাজনীতি। তাই মুখ্যমন্ত্রী তাঁকেই দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক করেছেন। তাঁর এমন রাজনৈতিক উত্তোরনের কারণে অভিষেকের জন্মদিন ঘিরে কর্মী-সমর্থকদের মধ্যে উন্মাদনার পারদ চড়েছিল চরমে। গত বছর করোনা সংক্রমণের কারণে অভিষেকের জন্মদিনে কোনও জমায়েত করতে দেওয়া হয়নি তাঁর কালীঘাটের দফতরে। কিন্তু এ বার আগের দিন রাত থেকেই কর্মী-সমর্থকরা হাজির হয়েছিলেন অভিষেকের কালীঘাটের দফতরের বাইরে। তাই কিছুক্ষণের জন্য হলেও, তাদের সঙ্গে সাক্ষাৎ করে যান তিনি।

Abhishek Banerjee AITC TMC abhishek bandopadhyay
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy