Advertisement
E-Paper

স্বাস্থ্যে ‘অস্বাস্থ্য’, বিক্ষোভ

কোভিড বেড বৃদ্ধি, খরচের ঊর্ধ্বসীমা নিয়ন্ত্রণ, হাসপাতাল ভিত্তিক ‘সেফ হোম’ ও কোভিড হেল্পলাইন চালুর জন্য হাসপাতাল কর্তৃপক্ষের কাছে দাবি জানান তাঁরা।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২৫ জুলাই ২০২০ ০৫:৫৬
প্রতীকী ছবি।

প্রতীকী ছবি।

বেসরকারি হাসপাতালগুলিতে চিকিৎসার অস্বাভাবিক খরচ নিয়ন্ত্রণে রাজ্য সরকারের ‘উদাসীনতা’র প্রতিবাদে ফের বিক্ষোভে নামল বাম ও নাগরিক সংগঠন। ই এম বাইপাস সংলগ্ন একটি বেসরকারি হাসপাতালের কাছে শুক্রবার বিক্ষোভ-সভায় ছিলেন বাম পরিষদীয় নেতা সুজন চক্রবর্তী, প্রাক্তন মন্ত্রী কান্তি গঙ্গোপাধ্যায় প্রমুখ। কোভিড বেড বৃদ্ধি, খরচের ঊর্ধ্বসীমা নিয়ন্ত্রণ, হাসপাতাল ভিত্তিক ‘সেফ হোম’ ও কোভিড হেল্পলাইন চালুর জন্য হাসপাতাল কর্তৃপক্ষের কাছে দাবি জানান তাঁরা। দু’দিন আগে ওই মুকুন্দপুর এলাকার আরও দু’টি বেসরকারি হাসপাতালের কাছেও বিক্ষোভ-সভা করে একই দাবি জানিয়েছিলেন সুজনবাবু, কান্তিবাবুরা।

Medical Expenditure Coronavirus in West Bengal Sujan Chakraborty

সঠিক খবর পেতে গুগ্‌লে বেছে নিন আনন্দবাজার ডট কম

ফলো করুন আমাদের মাধ্যমগুলি

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy