ভোটার তালিকা নিবিড় সংশোধন বা এসআইআরের চাপে প্রশিক্ষণ চলাকালীন অসুস্থ হয়ে পড়লেন এক মহিলা বিএলও। ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার কালনার এক প্রশিক্ষনকেন্দ্রে। অসুস্থ মহিলার নাম রিঙ্কু মজুমদার। পেশায় স্কুল শিক্ষিকা। তাঁকে কালনা মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়।
সূত্রের খবর, কালনা পৌরসভার ১৬ নম্বর ওয়ার্ডের বাসিন্দা রিঙ্কু দেবী, নির্বাচন কমিশনের নির্দেশে বিএলওর দায়িত্বা পালন করছেন সেখানকার একটি ব্লক অফিসে। দপুর বেলা প্রশিক্ষণ চলাকালিন অত্যাধিক চাপ সহ্য করতে না পেরে অসু্স্থ হয়ে পড়েন তিনি। সহকর্মীরা সঙ্গে সঙ্গে তাঁকে কালনা মহকুমা হাসপাতালে নিয়ে যান। বর্তমানে সেখানে তিনি চিকিৎসাধীন।
রিঙ্কু দেবীর সহকর্মীদের তরফ থেকে জানা যায় যে ভোটার তথ্য আপলোড করা নিয়ে প্রশিক্ষকদের সঙ্গে বাকবিতন্ডায় জড়িয়ে পড়ে বেশ কয়েকজন বিএলও। সেই চাপ ও উত্তেজনা সহ্য করতে না পেরেই অসুস্থ হয়ে পড়েন তিনি।
ভোটার তালিকা নিবিড় সংশোধন বা এসআইআরের কাজ করতে গিয়ে বেশ কিছুদিন আগে এক মহিলা বিএলও মৃত্যু হয়। এছাড়াও বহু বিএলও অসুস্থ হওয়ার কথাও জানা গিয়েছে। তাতে স্বভাবতই প্রশ্নের মুখে নির্বাচনী প্রস্ততীর কাজ।
এই খবরটি পড়ার জন্য সাবস্ক্রাইব করুন
5,148
1,999
429
169
- ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন (এসআইআর) শুরু হয়ে গিয়েছে পশ্চিমবঙ্গে। গ্রাম থেকে শহর, বাড়িতে বাড়িতে পৌঁছোতে শুরু করেছেন কমিশনের বুথ স্তরের আধিকারিকেরা (বিএলও)। শুরু হয়ে গিয়েছে এনুমারেশন ফর্ম বিলিও।
- শুধু পশ্চিমবঙ্গেই নয়, দেশের আরও ১১টি রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলেও একই সঙ্গে শুরু হয়েছে এসআইআরের কাজ। যাঁরা কর্মসূত্রে বাইরে থাকেন, তাঁদের জন্য অনলাইনে এনুমারেশন ফর্ম পূরণ করার ব্যবস্থা করেছে কমিশন।
-
ট্রাইবুনালে নিষ্পত্তি হওয়া বুথভিত্তিক তালিকা প্রকাশ করে দিল নির্বাচন কমিশন, নাম দেখা যাবে কমিশনেরই ওয়েবসাইটে
-
অন্ধকারে ঢিল ছুড়বে না সুপ্রিম কোর্ট! এসআইআর মামলায় ফর্ম-৬ নিয়ে তৃণমূলের দাবি ওড়ালেন প্রধান বিচারপতি
-
ট্রাইবুনালে কাজই শুরু হয়নি, প্রবেশেও বাধা! নতুন মামলা সুপ্রিম কোর্টে, কী হচ্ছে জানতে চাইবেন প্রধান বিচারপতি কান্ত
-
ভোটার ট্রাইবুনালের কাজ শুরু! মোথাবাড়ি মাথায় রেখে কঠোর নিরাপত্তা, দফতর দর্শনে গিয়ে কী দেখল আনন্দবাজার ডট কম
-
পরিকাঠামো তৈরি, সোমবারেই ট্রাইবুনালে শুরু হয়ে যাবে শুনানি! রবিতে জোকার অফিস ঘুরে দেখে সিদ্ধান্ত নিলেন প্রাক্তন বিচারপতিরা