Advertisement
E-Paper

কয়লা পাচার রুখতে অভিযান চলাকালীন ইসিএল আধিকারিক আক্রান্ত! দোষী সাব‍্যস্ত অভিযুক্ত

আদালত সূত্রে জানা গিয়েছে, ২০২১ সালের ৯ মে কয়লা পাচার রুখতে অভিযান চলাকালীন ইস্টার্ন কোলফিল্ডস লিমিটেড-এর সিকিউরিটি ইনস্পেক্টর দিলীপ প্রসাদের উপর হামলা চালান অভিযুক্ত।

আনন্দবাজার ডট কম সংবাদদাতা

শেষ আপডেট: ১৮ ফেব্রুয়ারি ২০২৬ ০৭:৫৬

—প্রতীকী চিত্র।

কয়লা পাচার রুখতে অভিযান চলাকালীন এক আধিকারিকের উপর হামলার ঘটনায় অভিযুক্ত বাটুল গড়াইকে দোষী সাব্যস্ত করল আসানসোল জেলা আদালত। বুধবার তার সাজা ঘোষণা করা হবে।

আদালত সূত্রে জানা গিয়েছে, ২০২১ সালের ৯ মে কয়লা পাচার রুখতে অভিযান চলাকালীন ইস্টার্ন কোলফিল্ডস লিমিটেড-এর সিকিউরিটি ইনস্পেক্টর দিলীপ প্রসাদের উপর হামলা চালান অভিযুক্ত।

অভিযোগ, ওই সময় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সিআইএসএফ ঘটনাস্থলে পৌঁছায়। তবে বাহিনী পৌঁছোনোর আগেই অভিযুক্ত বাটুল সেখান থেকে পালিয়ে যান।

এই ঘটনার পর বারাবনী থানায় মামলা দায়ের করা হয়। তদন্তের পর মামলাটি আদালতে ওঠে এবং দীর্ঘ শুনানি পর্ব চলে। মঙ্গলবার আদালতে সেই মামলার চূড়ান্ত শুনানি হয়। মামলায় মোট ১০ জন সাক্ষী আদালতে সাক্ষ্য দেন। সাক্ষ্যপ্রমাণ ও পক্ষ-বিপক্ষের বক্তব্য খতিয়ে দেখে বিচারক দেবপ্রসাদ নাথ অভিযুক্ত বাটুলকে দোষী সাব্যস্ত করেন।

বুধবার তাঁর সাজা ঘোষণা করা হবে বলে জানায় আদালত।

Asansol Court
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy