Advertisement
E-Paper

১১ বছর আগে নাবালিকাকে ধর্ষণে দোষী সাব্যস্ত আসানসোলের যুবক! ১০ বছরের সশ্রম কারাদণ্ড দিল আদালত

সাজাপ্রাপ্তের নাম বীরমণি যাদব ওরফে তেরেনাম। পশ্চিম বর্ধমানের আসানসোল দক্ষিণ থানা এলাকার বাসিন্দা।

আনন্দবাজার ডট কম সংবাদদাতা

শেষ আপডেট: ২০ মে ২০২৬ ১৯:১৫

—প্রতিনিধিত্বমূলক ছবি।

নাবালিকাকে ধর্ষণে দোষী সাব্যস্ত হলেন এক যুবক। বুধবার তাঁর ১০ বছরের সশ্রম কারাদণ্ডের নির্দেশ দিল বর্ধমানের পকসো আদালত। একই সঙ্গে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। অনাদায়ে আরও ছ’মাস কারাবাসের নির্দেশ দিল আদালত।

সাজাপ্রাপ্তের নাম বীরমণি যাদব ওরফে তেরেনাম। পশ্চিম বর্ধমানের আসানসোল দক্ষিণ থানা এলাকার বাসিন্দা। সংশ্লিষ্ট মামলার সরকারি আইনজীবী গৌতম মুখোপাধ্যায় বলেন, ‘‘আদালত নির্যাতিতাকে তিন লক্ষ টাকা ক্ষতিপূরণ হিসাবে দিতে নির্দেশ দিয়েছে। ক্ষতিপূরণের টাকা নির্যাতিতার পুনর্বাসনে ব্যবহৃত হবে।’’

আদালত সূত্রে খবর, আসানসোল দক্ষিণ থানা এলাকাতেই ওই নাবালিকার বাড়ি। ২০১৫ সালের ৬ মে রাত ৮টা নাগাদ বছর পনেরোর নাবালিকা বাড়ির কাছেই মাঠে প্রকৃতির ডাকে সাড়া দিতে যায়। কিছু ক্ষণ পর কাঁদতে কাঁদতে বাড়ি ফিরে পরিবারের লোকজনকে তার উপর হওয়া নির্যাতনের কথা জানায়।

মেয়ের কাছে ওই কথা শুনে তার বাবা সে বছরের ৭ মে থানায় অভিযোগ দায়ের করেন। তার ভিত্তিতে ধর্ষণ-সহ পকসো ধারায় মামলা রুজু হয়। দুপুরে আসানসোল দক্ষিণ থানার বড়াচক থেকে অভিযুক্তকে ধরে। সেই বছরেরই ৩ জুলাই আদালতে চার্জশিট পেশ করে পুলিশ। ১০ ডিসেম্বর মামলার চার্জ গঠন হয়। বুধবার বর্ধমানের পকসো আদালতের বিচারক দেবশ্রী হালদার সাজা শুনিয়েছেন।

Rape case Imprisonment Bardhaman court case
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy