আইপিএল শেষ হলে চেন্নাই সুপার কিংসের সঙ্গে সম্পর্ক ছিন্ন করতে পারেন মহেন্দ্র সিংহ ধোনি। চেন্নাই কর্তৃপক্ষের সঙ্গে মাহির দূরত্ব তৈরি হয়েছে বলে শোনা যাচ্ছে। এ বারের আইপিএলে ধোনি একটিও ম্যাচ খেলেননি। চেন্নাই শিবির থেকে বার বার বলা হয়েছে, ধোনির চোট রয়েছে।
ধোনির খেলা দেখার জন্য অপেক্ষা করেও লাভ হয়নি চেন্নাই সমর্থকদের। এ বারের আইপিএলে চেন্নাইয়ে আর একটি খেলা রয়েছে। গুজরাত টাইটান্সের বিরুদ্ধে রুতুরাজ গায়কোয়াড়দের লিগ পর্বের শেষ ম্যাচ। খেলা অহমদাবাদে। ২১ মের সেই ম্যাচেও ধোনির খেলার সম্ভাবনা অত্যন্ত কম। একটি ক্রিকেট ওয়েব সাইটের প্রতিবেদন অনুযায়ী, চেন্নাই কর্তৃপক্ষের সঙ্গে সম্পর্কের অবনতি হওয়ার জন্যই এ বার ধোনিকে হলুদ জার্সি গায়ে দেখা যায়নি। চেন্নাই শিবিরের সঙ্গে যুক্ত এক ব্যক্তি বলেছেন, ‘‘ধোনি এবং চেন্নাই কর্তৃপক্ষের সম্পর্ক বেশ খারাপ হয়ে গিয়েছে। ২০২৬ সালের পর থালাকে (ধোনিকে এই নামে ডাকেন চেন্নাই সমর্থকেরা) আর হলুদ জার্সি গায়ে দেখার সম্ভাবনা নেই।’’
ধোনির ফিটনেস নিয়ে যে কথা বলা হচ্ছে, তা সম্পূর্ণ ঠিক নয়। আইপিএলের প্রথম দিকে পায়ের পেশিতে সমস্যা থাকলেও এখন ধোনি সম্পূর্ণ ফিট। দলের ভারসাম্য বজায় রাখতে ধোনি নিজেই প্রতিযোগিতার মাঝপথে খেলতে চাননি। আসল কারণ হল, চেন্নাই কর্তৃপক্ষের সঙ্গে কিছু বিষয়ে মতপার্থক্য তৈরি হয়েছে ধোনির। বিশেষ করে দলের পরিকল্পনা এবং সিনিয়র ক্রিকেটারদের বাদ দেওয়ার পদ্ধতি মেনে নিতে পারেননি। কর্তাদের আচরণে তিনি অসন্তুষ্ট।
গত দু’বছর ধরে সম্পর্কের অবনতি হয়েছে পর্যায়ক্রমে। ধোনিকে নাকি আগের মতো গুরুত্ব দিচ্ছেন না চেন্নাইয়ের কর্তারা। তাঁর কোনও পরামর্শ নেওয়া হচ্ছে না। রবীন্দ্র জাডেজাকে বাদ দেওয়া বা সঞ্জু স্যামসনকে নেওয়ার সিদ্ধান্তের কথাও জানানো হয়নি ধোনিকে। কর্তৃপক্ষের এমন আচরণে ক্ষুব্ধ এবং অপমানিত ধোনি। গত নিলামের পর নিজেকে অনেকটাই গুটিয়ে নিয়েছেন মাহি। সিএসকে ঘনিষ্ঠ ওই ব্যক্তি বলেছেন, ‘‘এ বছর ধোনিকে কোনও গুরুত্বই দিচ্ছেন না চেন্নাই কর্তৃপক্ষ। কিছুটা অবহেলাই করা হচ্ছে। এই বিষয়টা মাহি মেনে নিতে পারছে না।’’ দলের সঙ্গে গোটা মরসুম থাকলেও আগের মতো সম্মান ধোনি পাচ্ছেন না বলেও জানিয়েছেন ওই ব্যক্তি। তিনি আরও জানিয়েছেন, চেন্নাই কর্তৃপক্ষের নজরে এখন তরুণ ক্রিকেটারেরা। ভবিষ্যতের দল গড়তে চাইছেন তাঁরা। সেই দলে স্বাভাবিক ভাবেই ধোনির জায়গা নেই।
প্রথম বার কোনও মরসুমে ধোনি একটিও ম্যাচ খেললেন না চেন্নাইয়ের হয়ে। কয়েকটি ম্যাচে তিনি মাঠেও যাননি। হোটেলেই থেকেছেন। নিজেকে প্রায় অন্তরালে রেখে বিদায় নেওয়ার সিদ্ধান্ত নিয়ে ফেলেছেন ধোনি।
এই খবরটি পড়ার জন্য সাবস্ক্রাইব করুন
5,148
1,999
429
169
- আইপিএলের ফাইনাল ৩১ মে, রবিবার। অহমদাবাদে হবে এ বারের ফাইনাল। নতুন কোনও দল এ বার চ্যাম্পিয়ন হচ্ছে না।
- ২৮ মার্চ থেকে শুরু হয়েছে প্রতিযোগিতা। গত বছর প্রয়াত ১১ সমর্থকের প্রতি শ্রদ্ধা জানিয়ে এ বার হয়নি উদ্বোধনী অনুষ্ঠান।
- এখনও পর্যন্ত আইপিএলের গ্রুপ পর্বের ৭০টি ম্যাচের সূচি ঘোষণা হয়েছে। প্রথমে ২০টি ম্যাচের সূচি জানিয়েছিল ভারতীয় ক্রিকেট বোর্ড। পরে বাকি ৫০টি ম্যাচেরও সূচি ঘোষণা করেছে তারা। তবে প্লে-অফের সূচি এখনও ঘোষণা করা হয়নি।
-
আইপিএল জিতে বৈভবকে কাছে ডেকে কী বলেছিলেন কোহলি? ৪৩ সেকেন্ডের ভিডিয়োয় অন্দরের কথা ফাঁস
-
গত বছরের পদপিষ্টকাণ্ডের স্মৃতি টাটকা! এ বার কি বেঙ্গালুরুতে বিজয়োল্লাস করবেন কোহলিরা? জানা গেল অন্দরের খবর
-
আইপিএলে ৭০০ রান করতে হবে, মরসুম শুরুর আগে লিখে রেখেছিল বৈভব! পাঁচটি পুরস্কার জেতার পর জানাল সূর্যবংশী
-
টানা দু’বার আইপিএল জয়! জন্মদিনে ধোনি, রোহিতকে ছুঁয়ে পরের লক্ষ্য জানিয়ে দিলেন আরসিবি অধিনায়ক পাটীদার
-
ফাইনাল না খেলেও আইপিএলের সবচেয়ে মূল্যবান ক্রিকেটার বৈভব! কোন নিয়মে সকলকে ছাপিয়ে পুরস্কার পেল সূর্যবংশী