ইডেন গার্ডেন্সে বুধবার কলকাতা নাইট রাইডার্সের প্রতিপক্ষ মুম্বই ইন্ডিয়ান্স। আইপিএলের প্লেঅফের আশা জিইয়ে রাখতে হলে জেতা ছাড়া উপায় নেই অজিঙ্ক রাহানেদের। গুরুত্বপূর্ণ এই ম্যাচের আগে কেকেআর শিবিরের উদ্বেগ প্রথম একাদশ নিয়ে। একটি পরিবর্তন করতেই হবে।
মুম্বইয়ের বিরুদ্ধে বরুণ চক্রবর্তীর খেলার সম্ভাবনা প্রায় নেই। তিনি আগের ম্যাচেও খেলতে পারেননি। গুজরাত টাইটান্স ম্যাচে খেলতে নেমে আবার চোট পেয়েছেন মাথিশা পাথিরানা। তাঁকে নিয়েও সংশয় রয়েছে। এই পরিস্থিতিতে আগের ম্যাচের প্রথম একাদশ নিয়ে মাঠে নামা প্রায় অসম্ভব। তবে দলে খুব বেশি পরিবর্তনের পক্ষে নন কোচ অভিষেক নায়ার।
আগের ম্যাচের মতোই ইডেনে কেকেআরের ইনিংস শুরু করবেন রাহানে এবং ফিন অ্যালেন। নিউ জ়িল্যান্ডের ব্যাটার ফর্ম ফিরে পাওয়ায় বেশ লাভবান হয়েছেন রাহানেরা। তিন নম্বরে থাকবেন অঙ্গকৃশ রঘুবংশী। আগের ম্যাচে ভাল ব্যাট করেছেন। ব্যাটিং অর্ডারের চার নম্বরে থাকবেন ক্যামেরন গ্রিন। পাঁচ নম্বরে রভম্যান পাওয়েলের খেলাও নিশ্চিত। ফিনিশার হিসাবে ছয় এবং সাত নম্বরে নামবেন মণীশ পাণ্ডে এবং রিঙ্কু সিংহ। ব্যাটিং অর্ডারের আট নম্বরে থাকবেন অভিজ্ঞ অলরাউন্ডার সুনীল নারাইন।
শেষ তিনটি জায়গা বিশেষজ্ঞ বোলারদের। অনুকূল রায়, সৌরভ দুবে এবং কার্তিক ত্যাগীর খেলা নিশ্চিত। পাথিরানার জায়গায় খেলতে পারেন বৈভব অরোরা। দলে উমরান মালিকও আছেন। কিন্তু তিনি একটিও ম্যাচ খেলেননি চলতি মরসুমে। তাই বৈভবের খেলার সম্ভানাই বেশি। ইমপ্যাক্ট সাব হিসাবে দেখা যেতে পারে বৈভবকে।
এই খবরটি পড়ার জন্য সাবস্ক্রাইব করুন
5,148
1,999
429
169
- ২৮ মার্চ থেকে শুরু হয়েছে প্রতিযোগিতা। গত বছর প্রয়াত ১১ সমর্থকের প্রতি শ্রদ্ধা জানিয়ে এ বার হয়নি উদ্বোধনী অনুষ্ঠান।
- এখনও পর্যন্ত আইপিএলের গ্রুপ পর্বের ৭০টি ম্যাচের সূচি ঘোষণা হয়েছে। প্রথমে ২০টি ম্যাচের সূচি জানিয়েছিল ভারতীয় ক্রিকেট বোর্ড। পরে বাকি ৫০টি ম্যাচেরও সূচি ঘোষণা করেছে তারা। তবে প্লে-অফের সূচি এখনও ঘোষণা করা হয়নি।
- আইপিএলের ইতিহাসে সবচেয়ে বেশি, পাঁচ বার করে ট্রফি জিতেছে চেন্নাই সুপার কিংস এবং মুম্বই ইন্ডিয়ান্স। কলকাতা নাইট রাইডার্স জিতেছে তিন বার। গত বছর প্রথম বার ট্রফি জিতেছিল বেঙ্গালুরু।
-
২৩:২৬
বৈভবের তাণ্ডবে প্লেঅফের আরও কাছে রাজস্থান, লখনউকে হারিয়ে কেকেআরকে চাপে ফেলে দিলেন যশস্বীরা -
১৬:৪৬
‘শরীর আর দিচ্ছে না!’ গোটা আইপিএলে না খেলে অবসরের ইঙ্গিত ধোনির, পাশাপাশি ফেরার সম্ভাবনাও জিইয়ে রাখলেন মাহি -
১৩:০৩
ধোনির কায়দায় স্টাম্পিং সঞ্জুর! আউট হয়ে মেজাজ হারালেন ক্লাসেন, স্যামসনকে দু’কথা শুনিয়ে ফিরলেন সাজঘরে -
১১:২০
‘এ বার বাড়ি যাও!’ চেন্নাইয়ের সমর্থকদের খোঁচা ঈশানের, পরে ১২ শব্দের আরও বড় খোঁচা হায়দরাবাদ ব্যাটারের -
প্লে-অফে হায়দরাবাদ, ঈশানরা জিতে শেষ চারে তুলে দিল গুজরাতকেও, একটি জায়গার জন্য লড়াইয়ে এখন পাঁচ দল