মঙ্গলবার লখনউয়ের বিরুদ্ধে রাজস্থানকে জিতিয়েছে বৈভব সূর্যবংশীর ইনিংস। ৩৮ বলে বিধ্বংসী ৯৩ রান করেছে সে। অল্পের জন্য শতরান পায়নি। ম্যাচের পর সে লখনউয়ের মালিক সঞ্জীব গোয়েন্কার পা ছুঁয়ে প্রণাম করল। জানাল অর্ধশতরানের পর বিশেষ উচ্ছ্বাসের কারণও। নিজের ইনিংসে বেশ কিছু নজিরও ভেঙেছে সে।
গোয়েন্কার আশীর্বাদ
ম্যাচের পর গোয়েন্কার সঙ্গে দেখা করতে আসে বৈভব। পা ছুঁয়ে প্রণাম করে। তার মাথায় হাত দিয়ে আশীর্বাদও করেন গোয়েন্কা। তিনি বলেন, “ক্রিকেটবিশ্ব তোমার প্রতিভা দেখে নিয়েছে। দেশ তোমার মধ্যে ভবিষ্যৎ দেখছে। তরুণ কাঁধে ইতিমধ্যেই অনেক দায়িত্ব চলে এসেছে। নিজের সারল্য ধরে রাখো, দক্ষতায় শান দাও। গোটা বিশ্ব তোমার পায়ের তলায় থাকবে। বৈভব, তোমার জন্য প্রার্থনা, আশীর্বাদ এবং ভালবাসা থাকল।”
বিশেষ উচ্ছ্বাস
অর্ধশতরানের পর আঙুল দিয়ে ইংরেজির ‘এ’ অক্ষর দেখিয়ে উচ্ছ্বাসপ্রকাশ করে বৈভব। প্রথমে সে কারণ খোলসা করতে চায়নি। পুরস্কার বিতরণী অনুষ্ঠানে এসে বলে, “এমনিই ওটা করেছি। আগের ম্যাচেও যে উচ্ছ্বাস করেছিলাম তার আলাদা কোনও অর্থ ছিল না। প্রত্যেক ম্যাচেই নতুন কিছু করতে চাই।” পরে রাজস্থানের পোস্ট করা একটি ভিডিয়োয় বৈভব বলে, “ওই উচ্ছ্বাস আমার মাকে উৎসর্গ করা। ওঁর নাম ‘এ’ দিয়ে শুরু। এটা সকলকে বলতে চাইছিলাম না। কারণ আগামী দিনেও এটা করব। তবে আজকের উচ্ছ্বাস মায়ের জন্য ছিল।”
নজিরের বহর
বেগনি টুপি মাথায় তোলার পাশাপাশি, মঙ্গলবার কিছু নজিরও গড়েছে বৈভব।
১) একটি আইপিএল মরসুম সর্বোচ্চ স্ট্রাইক রেট তাঁর (২৩৬.৩)। এর পরে রয়েছেন আন্দ্রে রাসেল (২০৪.৮, ২০১৯), অভিষেক শর্মা (২০২.০, ২০২৬), নিকোলাস পুরান (১৯৬.২, ২০২৫)।
আরও পড়ুন:
২) একটি আইপিএলে প্রথম ভারতীয় ব্যাটার হিসাবে ৫০টিরও বেশি ছয় মারল বৈভব। এই কৃতিত্ব রয়েছে ক্রিস গেল (২০১২-য় ৫৯ এবং ২০১৩-য় ৫১) এবং আন্দ্রে রাসেলের (২০১৯, ৫২)।
৩) কেকেআরের ফিন অ্যালেনের পর এই মরসুমে দ্বিতীয় ব্যাটার হিসাবে দু’বার এক ইনিংসে ১০ বা তার বেশি ছক্কা মারল বৈভব।
এই খবরটি পড়ার জন্য সাবস্ক্রাইব করুন
5,148
1,999
429
169
- আইপিএলের ফাইনাল ৩১ মে, রবিবার। অহমদাবাদে হবে এ বারের ফাইনাল। নতুন কোনও দল এ বার চ্যাম্পিয়ন হচ্ছে না।
- ২৮ মার্চ থেকে শুরু হয়েছে প্রতিযোগিতা। গত বছর প্রয়াত ১১ সমর্থকের প্রতি শ্রদ্ধা জানিয়ে এ বার হয়নি উদ্বোধনী অনুষ্ঠান।
- এখনও পর্যন্ত আইপিএলের গ্রুপ পর্বের ৭০টি ম্যাচের সূচি ঘোষণা হয়েছে। প্রথমে ২০টি ম্যাচের সূচি জানিয়েছিল ভারতীয় ক্রিকেট বোর্ড। পরে বাকি ৫০টি ম্যাচেরও সূচি ঘোষণা করেছে তারা। তবে প্লে-অফের সূচি এখনও ঘোষণা করা হয়নি।
-
আইপিএল জিতে বৈভবকে কাছে ডেকে কী বলেছিলেন কোহলি? ৪৩ সেকেন্ডের ভিডিয়োয় অন্দরের কথা ফাঁস
-
গত বছরের পদপিষ্টকাণ্ডের স্মৃতি টাটকা! এ বার কি বেঙ্গালুরুতে বিজয়োল্লাস করবেন কোহলিরা? জানা গেল অন্দরের খবর
-
আইপিএলে ৭০০ রান করতে হবে, মরসুম শুরুর আগে লিখে রেখেছিল বৈভব! পাঁচটি পুরস্কার জেতার পর জানাল সূর্যবংশী
-
টানা দু’বার আইপিএল জয়! জন্মদিনে ধোনি, রোহিতকে ছুঁয়ে পরের লক্ষ্য জানিয়ে দিলেন আরসিবি অধিনায়ক পাটীদার
-
ফাইনাল না খেলেও আইপিএলের সবচেয়ে মূল্যবান ক্রিকেটার বৈভব! কোন নিয়মে সকলকে ছাপিয়ে পুরস্কার পেল সূর্যবংশী