Advertisement
E-Paper

Bardhaman: হোটেলে নিয়ে গিয়ে সহবাস, অসুস্থ হয়ে পড়ল স্কুলছাত্রী, ধৃত প্রতিবেশী যুবক

পুলিশ সূত্রে খবর, ধৃতের নাম সামিম মল্লিক। শনিবার রাতে রসুলপুর বাজার এলাকায় তাকে গ্রেফতার করা হয়েছে। ধৃতের বাড়ি মহেশপুরে।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২২ মে ২০২২ ২৩:১২

প্রতীকী ছবি।

স্কুলছাত্রীকে হোটেলে নিয়ে গিয়ে সহবাসের অভিযোগে গ্রেফতার এক যুবক। পূর্ব বর্ধমানের মেমারি থানায় এলাকায় ঘটনাটি ঘটেছে। ওই ঘটনার পর অসুস্থ হয়ে পড়ে নবম শ্রেণির ওই ছাত্রী। বর্তমানে বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন সে।

পুলিশ সূত্রে খবর, ধৃতের নাম সামিম মল্লিক। শনিবার রাতে রসুলপুর বাজার এলাকায় তাকে গ্রেফতার করা হয়েছে। ধৃতের বাড়ি মহেশপুরে। ওই এলাকাতেই থাকে বছর পনেরোর ওই কিশোরী। সেই সূত্রেই সামিমকে আগে থেকে চিনত সে। বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টা নাগাদ গৃহশিক্ষকের কাছে পড়তে যাওয়ার সময় বাড়ি থেকে বার হয়। ওই সময় রাস্তায় সামিমের সঙ্গে তার দেখা হয়। অভিযোগ, সামিম ওই কিশোরীকে একটি হোটেলে নিয়ে গিয়ে তার সঙ্গে সহবাস করে। এই ঘটনার পরেই অসুস্থ হয়ে পড়ে কিশোরীর। গোপনাঙ্গে আঘাতও পায় সে।

এই ঘটনার পরেই কিশোরীকে বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করানো হয়। পরে থানায় অভিযোগ দায়ের করে ছাত্রীর পরিবার। তার ভিত্তিতে তদন্তে নেমে গ্রেফতার করা হয় সামিমকে। তাঁর বিরুদ্ধে পকসো আইনে মামলা রুজু করা হয়েছে। রবিবার ধৃতকে বর্ধমান আদালতে হাজির করানো হয়। ধৃতকে তিন দিনের পুলিসি হেফাজতের নির্দেশ দেন বিচারক।

Bardhaman
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy