Advertisement
E-Paper

Accident: দুর্ঘটনায় জখম কাটোয়া জিআরপি-র ওসি, গ্রিন করিডোর করে নিয়ে যাওয়া হল হাসপাতালে

রিয়াজ শামিম এবং তাঁর এক সহকর্মী স্কুটিতে চড়ে মঙ্গলকোটের ভালসোনা গ্রামে যাচ্ছিলেন পুরনো একটি মামলার তদন্তে।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ৩০ নভেম্বর ২০২১ ২০:১০
হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছে রিয়াজ শামিমকে।

হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছে রিয়াজ শামিমকে। নিজস্ব চিত্র

তদন্ত যাওয়ার পথে দুর্ঘটনার কবলে পড়লেন পূর্ব বর্ধমানের কাটোয়া জিআরপির ওসি। গ্রিন করিডোর করে তাঁকে কাটোয়া থেকে নিয়ে যাওয়া হয় বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালে। পরে সেখান থেকে তাঁকে স্থানান্তরিত করা হয় কলকাতায়।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, মঙ্গলবার বেলা আড়াইটে নাগাদ কাটোয়া জিআরপি-র ওসি রিয়াজ শামিম এবং তাঁর এক সহকর্মী স্কুটিতে চড়ে মঙ্গলকোটের ভালসোনা গ্রামে যাচ্ছিলেন পুরনো একটি মামলার তদন্ত করতে। বনকাপাসি গ্রামের কাছে হঠাৎ রিয়াজের স্কুটি নিয়ন্ত্রণ হারিয়ে সামনে একটি বাইকে ধাক্কা মারে। তিনি স্কুটি থেকে পড়ে যান। এরপর তাঁকে তড়িঘড়ি স্থানীয় বাসিন্দারা এবং কৈচর ফাঁড়ির পুলিশ কর্মীরা কাটোয়া মহকুমা হাসপাতালে নিয়ে যান। তবে তাঁর অবস্থা আশঙ্কাজনক হওয়ায় গ্রিন করিডোর করে রিয়াজকে নিয়ে যাওয়া হয় বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালে।

কিন্তু বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালেও রিয়াজের শারীরিক পরিস্থিতির আরও অবনতি ঘটে। এর পর ফের তাঁকে গ্রিন করিডোর করে নিয়ে যাওয়া হয় কলকাতার উদ্দেশে।

Katwa GRP rail police Accident
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy