দু’জনেই জীবিত। অথচ পশ্চিমবঙ্গে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন (এসআইআর)-এর পরে খসড়া তালিকায় তাঁদের এক জন হয়ে গেলেন ‘মৃত’। এক জন ‘নিখোঁজ’। আসানসোলের বারাবনি বিধানসভার অন্তর্গত সালানপুর ব্লকে এই নিয়ে ছড়িয়েছে বিভ্রান্তি।
সালানপুর গ্রামের মাঝি পাড়ায় থাকেন ৭০ বছরের ভীমচন্দ্র মণ্ডল এবং তাঁর ৮৮ বছরের দিদি সারথী মণ্ডল। কিন্তু খসড়া ভোটার তালিকায় তাঁদের নাম খুঁজতে গিয়ে পরিবারের সদস্যেরা বিস্মিত হন। সেই খসড়া ভোটার তালিকায় ভীমচন্দ্র মণ্ডলের নামের পাশে লেখা রয়েছে ‘মৃত’। তাঁর দিদি সারথীর নামের পাশে লেখা ‘নিখোঁজ’। এই নিয়ে অসন্তোষ প্রকাশ করেছেন তাঁরা।
আরও পড়ুন:
মণ্ডল পরিবার জানিয়েছে, গত ২৮ নভেম্বর পরিবারের সকল সদস্য এক সঙ্গেই প্রয়োজনীয় ফর্ম পূরণ করে নিজেদের এলাকার ১৪৪ নম্বর বুথের বিএলও-র কাছে জমা দিয়েছিলেন। পরিবারের অন্য সদস্যদের নাম খসড়া তালিকায় থাকলেও, দুই প্রবীণ সদস্যের তথ্য ভুল ভাবে নথিভুক্ত হয়েছে বলে অভিযোগ।
ওই বুথের আর এক বাসিন্দা তন্দ্রা বন্দ্যোপাধ্যায়ের নামের পাশেও খসড়া ভোটার তালিকায় লেখা রয়েছে ‘নিখোঁজ’ । আসানসোলে খসড়া ভোটার তালিকায় ‘ভুল’ নিয়ে অভিযোগ করেছেন আরও কয়েক জন।
এই খবরটি পড়ার জন্য সাবস্ক্রাইব করুন
5,148
1,999
429
169
- ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন (এসআইআর) শুরু হয়ে গিয়েছে পশ্চিমবঙ্গে। গ্রাম থেকে শহর, বাড়িতে বাড়িতে পৌঁছোতে শুরু করেছেন কমিশনের বুথ স্তরের আধিকারিকেরা (বিএলও)। শুরু হয়ে গিয়েছে এনুমারেশন ফর্ম বিলিও।
- শুধু পশ্চিমবঙ্গেই নয়, দেশের আরও ১১টি রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলেও একই সঙ্গে শুরু হয়েছে এসআইআরের কাজ। যাঁরা কর্মসূত্রে বাইরে থাকেন, তাঁদের জন্য অনলাইনে এনুমারেশন ফর্ম পূরণ করার ব্যবস্থা করেছে কমিশন।
-
ট্রাইবুনালে নিষ্পত্তি হওয়া বুথভিত্তিক তালিকা প্রকাশ করে দিল নির্বাচন কমিশন, নাম দেখা যাবে কমিশনেরই ওয়েবসাইটে
-
অন্ধকারে ঢিল ছুড়বে না সুপ্রিম কোর্ট! এসআইআর মামলায় ফর্ম-৬ নিয়ে তৃণমূলের দাবি ওড়ালেন প্রধান বিচারপতি
-
ট্রাইবুনালে কাজই শুরু হয়নি, প্রবেশেও বাধা! নতুন মামলা সুপ্রিম কোর্টে, কী হচ্ছে জানতে চাইবেন প্রধান বিচারপতি কান্ত
-
ভোটার ট্রাইবুনালের কাজ শুরু! মোথাবাড়ি মাথায় রেখে কঠোর নিরাপত্তা, দফতর দর্শনে গিয়ে কী দেখল আনন্দবাজার ডট কম
-
পরিকাঠামো তৈরি, সোমবারেই ট্রাইবুনালে শুরু হয়ে যাবে শুনানি! রবিতে জোকার অফিস ঘুরে দেখে সিদ্ধান্ত নিলেন প্রাক্তন বিচারপতিরা