Advertisement
E-Paper

সেলফি তুলতে গিয়ে ট্রেন থেকে পড়ে মৃত্যু কিশোরের

পরিবার সূত্রে খবর, আজাদের বাড়ি পূর্বস্থলীর বাবুইডাঙা এলাকায়। ইদের দিন নমাজ পড়ে বন্ধুদের সঙ্গে ঘুরতে বেরিয়ে ছিল আজাদ।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২২ এপ্রিল ২০২৩ ২৩:১৩

প্রতীকী ছবি।

সেলফি তুলতে গিয়ে ট্রেন থেকে পড়ে গিয়ে মৃত্যু হল এক কিশোরের। মৃত কিশোরের নাম আজাদ শেখ। শনিবার পূর্ব বর্ধমানের কালনার পূর্বস্থলীর ঘটনা।

পরিবার সূত্রে খবর, আজাদের বাড়ি পূর্বস্থলীর বাবুইডাঙা এলাকায়। ইদের দিন নমাজ পড়ে বন্ধুদের সঙ্গে ঘুরতে বেরিয়ে ছিল আজাদ। চলন্ত ট্রেনের দরজা দিয়ে মুখ বাড়িয়ে বন্ধুদের সঙ্গে সেলফি তুলতে গিয়ে দুর্ঘটনা ঘটে। রেললাইনের পোলের সঙ্গে ধাক্কা খেয়ে ছিটকে পড়ে যায় সে। যার জেরেই মৃত্যু!

আজাদের আত্মীয় আব্দুল হানিফ বলেন জানান, দুর্ঘটনার পরেই আজাদকে উদ্ধার করে প্রথমে পূর্বস্থলী স্বাস্থ্য কেন্দ্র নিয়ে যাওয়া হয়। সেখানে তার অবস্থার অবনতি হলে তাকে কালনা মহকুমা হাসপাতাল ভর্তি করানো হয়। মৃত্যু হয় সেখানেই। দুপুরে কালনা মহকুমা হাসপাতালে মৃতের দেহের ময়নাতদন্ত হয়।

Dead
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy