Advertisement
E-Paper

ব্যাগে ৪১ লাখ, আটক যাত্রী

প্রায় ৪১ লক্ষ টাকা-সহ এক জন ট্রেন যাত্রীকে গ্রেফতার করল বর্ধমান রেল পুলিশ। বুধবার রাতে আরপিএফের বর্ধমান পোস্টের ইনস্পেক্টর বীরেন্দ্র সাউ জিআরপিতে ওই ব্যক্তির নামে এফআইআর করেন।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২৫ নভেম্বর ২০১৬ ০০:৪২
বাজেয়াপ্ত টাকার একাংশ। —নিজস্ব চিত্র।

বাজেয়াপ্ত টাকার একাংশ। —নিজস্ব চিত্র।

প্রায় ৪১ লক্ষ টাকা-সহ এক জন ট্রেন যাত্রীকে গ্রেফতার করল বর্ধমান রেল পুলিশ। বুধবার রাতে আরপিএফের বর্ধমান পোস্টের ইনস্পেক্টর বীরেন্দ্র সাউ জিআরপিতে ওই ব্যক্তির নামে এফআইআর করেন।

অভিযোগ, ধানবাদের রাজগঞ্জ থেকে একটি কালো রঙের ব্যাগে করে বাতিল ৫০০ ও এক হাজার টাকা টাকা নোট নিয়ে আসছিলের ওই ব্যক্তি। গোপন সূত্রে খবর পেয়ে ডাউন ব্ল্যাক ডায়মন্ড এক্সপ্রেসে হানা দেয় পুলিশ। টাকার ব্যাগ-সহ মাধবডিহি থানার ভুরকুণ্ডা গ্রামের বাসিন্দা সিদ্ধার্থ সামন্তকে আটক করা হয়। পরে তাঁকে গ্রেফতার করে রেল পুলিশ।

পুলিশ জানায়, সিদ্ধার্থবাবু বাদামতলা লাগোয়া একটি চাল বিক্রেতা সংস্থার কর্মী। প্রায় দিনই তিনি ধানবাদের রাজগঞ্জের একটি সংস্থা থেকে টাকা নিয়ে আসেন। তাঁর কাছ থেকে বাতিল ১০০০ ও ৫০০ টাকার নোটের পাশাপাশি কিছু নতুন ২০০০, ১০০, ৫০ ও ১০ টাকার নোটও পাওয়া গিয়েছে। রেল পুলিশ সূত্রে জানা গিয়েছে, টাকা ছাড়া আর কিছু না মেলায় বৃহস্পতিবার থানা থেকেই জামিন পেয়ে যান সিদ্ধার্থবাবু। তবে পুলিশ ওই টাকা বজেয়াপ্ত করে রেখেছে। রেল পুলিশের তরফে ডিএসপি দিলীপ গঙ্গোপাধ্যায় জানান, নথি জমা দিয়ে আদালত থেকে টাকা নিয়ে যেতে হবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে। জিআরপি বর্ধমানের ওসি দীপ্তেশ চট্টোপাধ্যায় ও আয়কর বিভাগের কর্তারা দীর্ঘক্ষণ কথা বলেন।

Advertisement
41 Lakhs of Rupees Banned Currency
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy