কাঁকসায় রাজীব গাঁধি খেল
নিজস্ব সংবাদদাতা • কাঁকসা
কাঁকসা ব্লক প্রশাসনের উদ্যোগে রাজীব গাঁধি খেল অভিযান আয়োজিত হল বিডিও অফিসের মাঠে। কাঁকসা ব্লকের বিভিন্ন স্কুল এই প্রতিযোগিতায় যোগ দিয়েছিল। বৃহস্পতিবার বালক বিভাগের কবাডি প্রতিযোগিতার চুড়ান্ত পর্যায়ের খেলায় পানাগড় রামকৃষ্ণ বিদ্যাপীঠ ৩৪-১৪ পয়েন্টে হারায় পানাগড় রেল কলোনি হাইস্কুলকে। বালিকা বিভাগের ফাইনালে অযোধ্যা হাইস্কুল ৩৯-০২ পয়েন্টে সিলামপুর উচ্চবিদ্যালয়কে হারায়। বৃহস্পতিবার আয়োজিত ফুটবল প্রতিযোগিতায় গোপালপুর হাইস্কুল ১-০ গোলে রাজকুসুম গড়াই সরস্বতী স্কুলকে হারায়।
বল্লভপুরের জয়
নিজস্ব সংবাদদাতা • রানিগঞ্জ
অশোক সঙ্ঘ আয়োজিত ফুটবল প্রতিযোগিতার বৃহস্পতিবারের খেলায় জিতল ওয়াইএমসিএ বল্লভপুর। তারা রানিগঞ্জ রেল মাঠে জনকল্যাণ সমিতি বাঁশরাকে ২-০ গোলে হারায়। গোল দু’টি করেন শুভাশিষ নাগ ও দিবাকর দাস।
জিতল পুরুলিয়া
নিজস্ব সংবাদদাতা • আসানসোল
শীতল সঙ্ঘ আয়োজিত ফুটবল প্রতিযোগিতার বৃহস্পতিবারের খেলায় জয়ী হয় পুরুলিয়া মোউল বাড়ি। তারা কুমারপুর টিএমসি মাঠে আরএনইউএএসকে ১-০ গোলে হারিয়ে দেয়।
খেলা অমীমাংসিত
নিজস্ব সংবাদদাতা • বারাবনি
পানুড়িয়া, জামগ্রাম ও ইটাপাড়া পঞ্চায়েত আয়োজিত ফুটবল প্রতিযোগিতার বৃহস্পতিবারের খেলা শেষ হল অমীমাংসিতভাবে। এ দিন বেলডাঙা বীণাপানি ক্লাব বনাম নাদাই এফসির খেলাটি ২-২ গোলে শেষ হয়।
সোদপুর স্কুলের জয়
নিজস্ব সংবাদদাতা • কুলটি
আসানসোল ক্রীড়া সংস্থা আয়োজিত রাজলক্ষ্মী ঘটক স্মৃতি আন্তঃবিদ্যালয় ফুটবল প্রতিযোগিতায় বৃহস্পতিবারের খেলায় জিতল সোদপুর ভিলেজ হাইস্কুল। তারা সোদপুর মাঠে ডিসেরগড় এসি হাইস্কুলকে ৫-০ গোলে হারায়।