Advertisement
E-Paper

টুকরো খবর

বিবাহ বর্হিভূত সম্পর্ক জেরে এক আত্মীয়কে খুন করার অভিযোগ উঠল এক ব্যক্তির বিরুদ্ধে। খুনের পরে অভিযুক্তও আত্মহত্যার চেষ্টা করেন। পুলিশ জানিয়েছে, নিহত তন্দ্রা চৌধুরী (৪২) বর্ধমানের মঙ্গলকোটের ভাল্যগ্রামের বাসিন্দা। অভিযোগ, শনিবার সন্ধ্যায় ওই মহিলাকে খুন করেন তাঁরই আত্মীয় অলোকেশ কুণ্ডু। নিজেও আত্মঘাতী হওয়ার চেষ্টা করেন।

শেষ আপডেট: ২৩ মার্চ ২০১৪ ০২:২৮

মঙ্গলকোটে খুন

নিজস্ব সংবাদদাতা • মঙ্গলকোট

বিবাহ বর্হিভূত সম্পর্ক জেরে এক আত্মীয়কে খুন করার অভিযোগ উঠল এক ব্যক্তির বিরুদ্ধে। খুনের পরে অভিযুক্তও আত্মহত্যার চেষ্টা করেন। পুলিশ জানিয়েছে, নিহত তন্দ্রা চৌধুরী (৪২) বর্ধমানের মঙ্গলকোটের ভাল্যগ্রামের বাসিন্দা। অভিযোগ, শনিবার সন্ধ্যায় ওই মহিলাকে খুন করেন তাঁরই আত্মীয় অলোকেশ কুণ্ডু। নিজেও আত্মঘাতী হওয়ার চেষ্টা করেন। তিনি বর্তমানে বর্ধমান মেডিক্যালে ভর্তি। রাতে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মৃতদেহ কাটোয়া হাসপাতালে পাঠায়।

দুর্ঘটনায় মৃত ছাত্রী

পথ দুর্ঘটনায় মৃত্যু হল এক স্কুলছাত্রীর। ঘটনাটি ঘটেছে শনিবার পূর্বস্থলী-১ ব্লকের চাপাহাটি কেপিসি উচ্চ বালিকা বিদ্যালয়ের সামনে। মৃত ছাত্রীর নাম রূপসা দালাল (১০)। সে কেপিসি উচ্চ বালিকা বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির ছাত্রী ছিল। তার বাড়ি পূর্বস্থলী ব্লকের সমুদ্রগড়ের কলাবাগান এলাকায়। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এ দিন মোটরভ্যানে চেপে ওই ছাত্রী স্কুলে আসছিল। মোটরভ্যান থেকে নেমে রাস্তা পেরানোর সময়েই একটি গাড়ি তাকে ধাক্কা মেরে পালিয়ে যায়। ওই ছাত্রীকে উদ্ধার করে কালনা মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়ার পরে চিকিৎসকেরা তাকে মৃত বলে ঘোষণা করেন। স্থানীয় বাসিন্দারা গাড়িটিকে ধরে ফেলে।

রাস্তায় উত্তরপত্র

রাস্তা থেকে উদ্ধার হল কালনার একটি স্কুলের একাদশ শ্রেণির ইংরেজি পরীক্ষার ৬৫টি উত্তরপত্র। কালনা-২ ব্লকের দত্তদরিয়াটনের ঘটনা। দীপঙ্কর সাহা নামে এক যুবক সেগুলি দেখতে পেয়ে থানায় জমা দেন। স্কুলের এক ইংরেজি শিক্ষক উত্তরপত্রগুলি নিয়ে মোটরবাইকে করে যখন বাড়ি ফিরছিলেন তখনই সেগুলি পড়ে যায়।

বোমা উদ্ধার

মুর্শিদাবাদের জলঙ্গির সাতভাইয়াপাড়া এলাকা থেকে ৩০টি তাজা বোমা উদ্ধার করল পুলিশ। শনিবার দুপুরের ঘটনা। ডোমকলের এসডিপিও অরিজিৎ সিনহা বলেন, “গোপন সূত্রে খবর পেয়ে ওই এলাকার একটি বাঁশ বাগানের মাটির তলা থেকে ওই বোমাগুলি উদ্ধার করা হয়েছে।” অন্য দিকে বৃহস্পতিবার রাতে রানিনগরের রাজাপুর থেকে উদ্ধার করা হয়েছে ৩৬ টি বোমা। ওই ঘটনায় চিত্ত মণ্ডল নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ।

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy