Advertisement
E-Paper

টুকরো খবর

নির্বাচন কমিশনের হিসেব অনুযায়ী আসানসোল লোকসভা কেন্দ্রে এখনও পর্যন্ত অতি সংবেদনশীল ভোটগ্রহণ কেন্দ্র প্রায় ৬০৬টি। সংবেদনশীল কেন্দ্র ৪৯৭টি এবং একেবারেই সংবেদনশীল নয়, এমন কেন্দ্র ৭১০টি। আসানসোল লোকসভা কেন্দ্রের রিটার্নিং অফিসার অমিত দত্ত এই তথ্য দিয়ে জানান, ভবিষ্যতে এই সংখ্যাটি কমতে-বাড়তে পারে।

শেষ আপডেট: ০৯ এপ্রিল ২০১৪ ০১:০৬

৩৩ কোম্পানি বাহিনী চাইল আসানসোল
নিজস্ব সংবাদদাতা • আসানসোল

নির্বাচন কমিশনের হিসেব অনুযায়ী আসানসোল লোকসভা কেন্দ্রে এখনও পর্যন্ত অতি সংবেদনশীল ভোটগ্রহণ কেন্দ্র প্রায় ৬০৬টি। সংবেদনশীল কেন্দ্র ৪৯৭টি এবং একেবারেই সংবেদনশীল নয়, এমন কেন্দ্র ৭১০টি। আসানসোল লোকসভা কেন্দ্রের রিটার্নিং অফিসার অমিত দত্ত এই তথ্য দিয়ে জানান, ভবিষ্যতে এই সংখ্যাটি কমতে-বাড়তে পারে। তিনি আরও জানান, ওই লোকসভা কেন্দ্রের বিভিন্ন এলাকায় প্রায় ৫ হাজার ৬৫৬ জন আতঙ্কিত ভোটার আছেন, যাঁরা কোনও না কোনও কারণে ভোটগ্রহণ কেন্দ্রে যেতে ভয় পাচ্ছেন। তাঁদের নির্ভয়ে ভোট দেওয়ার ব্যবস্থা কমিশনের তরফে করা হবে বলেও জানিয়েছেন অমিতবাবু। আসানসোলে সুষ্ঠু নির্বাচনের জন্য ৩৩ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী চাওয়া হয়েছে। ইতিমধ্যে তিন জন পরিদর্শকও এসেছেন। আসানসোলে কথা প্রেক্ষাগৃহে পরিদর্শকদের কার্যালয় তৈরি হয়েছে। যে কোনও রাজনৈতিক দলের কর্মীরাই সেখানে গিয়ে নিজেদের অভিযোগ জানাতে পারবেন। অমিতবাবু জানান, এই লোকসভা কেন্দ্রে ৫৪০ জন মাইক্রো অবজার্ভার থাকবেন। মোট ভোটকর্মী ৮ হাজার ৪০৭ জন। তাঁদের মধ্যে ৪০ শতাংশ মহিলা।

ট্রেন থেকে ধাক্কা মারার অভিযোগ
নিজস্ব সংবাদদাতা • কালনা

চলন্ত ট্রেন থেকে এক ব্যক্তিকে ধাক্কা মারার অভিযোগ উঠল কালনার নান্দাইয়ে। মঙ্গলবার সন্ধ্যায় কালনা হল্ট স্টেশনের কাছে ঘটনাটি ঘটে। স্থানীয় বাসিন্দারাই পরেশচন্দ্র মণ্ডল নামে ওই ব্যক্তিকে উদ্ধার করে কালনা মহকুমা হাসপাতালে ভর্তি করান। জলপাইগুড়ির বাসিন্দা পরেশবাবু জানান, নবদ্বীপে এক আত্মীয়ের বাড়িতে এসেছিলেন তিনি। মঙ্গলবার সন্ধ্যায় ভাইয়ের সঙ্গে দেখা করতে কলকাতায় যাওয়ার জন্য লোকাল ধরেন। অভিযোগ, আচমকা কয়েকজন যুবক তার ব্যাগ কেড়ে নেয়। সঙ্গে যা টাকাপয়সা রয়েছে তাও দিতে বলে। তিনি রাজি না হওয়ায় নান্দাই হল্ট স্টেশনের কাছে তাঁকে ধাক্কা মেরে ফেলে দেয়। কালনা জিআরপি সূত্রে জানা গিয়েছে, ঘটনার তদন্ত চলছে।


বেতনের দাবিতে বিক্ষোভ জামুড়িয়ায়
নিজস্ব সংবাদাতা • জামুড়িয়া

২৬১ টাকা দৈনিক বেতনের দাবিতে জামুড়িয়ার একটি স্পঞ্জ আয়রন কারখানায় কয়েক ঘণ্টা পরিবহন বন্ধ করে বিক্ষোভ দেখালেন শ্রমিকেরা। বিক্ষোভকারীদের অভিযোগ, তিন বছর আগে ১৪৩ টাকায় দৈনিক বেতন চুক্তিতে তাঁরা কাজ শুরু করেন। তখন কর্তৃপক্ষ চুক্তিপত্রে জানিয়েছিল তিন বছর পর ২৬১ টাকা করে দৈনিক বেতন চালু করা হবে। কিন্তু এখনও চালু করা হয় নি নতুন বেতন কাঠামো। কারখানা কর্তৃপক্ষ জানিয়েছেন, বিষয়টি আলোচনার মাধ্যমে মিটিয়ে নেওয়া হবে।

ছিনতাইতে ধৃত
নিজস্ব সংবাদদাতা • আসানসোল

চলন্ত ট্রেনে এক বিদেশীর ব্যাগ ছিনিয়ে নেওয়ার অভিযোগে অন্ডাল জিআরপি থানার পুলিশ এক ব্যক্তিকে গ্রেফতার করেছে। জিআরপি সূত্রে জানা গিয়েছে, ধৃতের নাম অজয় মজুমদার। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, গত ২৮ ফেব্রুয়ারি হাওড়াগামী বিভূতি এক্সপ্রেস ট্রেনে ভ্রমণের সময়ে এক বিদেশীর ব্যাগ ওই ব্যক্তি ছিনিয়ে নেয় বলে অভিযোগ। সেই ঘটনার পর থেকেই ধৃতকে খুঁজছিল পুলিশ। অবশেষে মিলল সাফল্য। ধৃতকে জেরা করে ছিনতাই চক্রে আর কারা রয়েছে তার খোঁজ করছে পুলিশ।

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy