বাড়ির তালা ভেঙে চুরি হল আসানসোল উত্তর থানার কল্যাণপুর এলাকায়। পুলিশ সূত্রে জানা গিয়েছে, ওই বাড়ির কর্তা এন সি তিওয়ারি একটি বেসরকারি সংস্থার আধিকারিক। তিনি কয়েক দিন ধরে বাড়িতে ছিলেন না। সোমবার সকালে বাড়ি ফিরে দেখেন দরজা ভাঙা। ভিতরে ঢুকে দেখেন, ঘরের তিনটি আলমারি ভাঙা। লুঠ হয়ে গিয়েছে, বহু মূল্যবান জিনিসপত্র। খবর পেয়ে ঘটনাস্থলে যায় পুলিশ। তদন্ত শুরু হয়েছে বলে পুলিশ জানিয়েছে।
এই খবরটি পড়ার জন্য সাবস্ক্রাইব করুন
মেয়াদ শেষে নতুন দামে আপনাকে নতুন করে গ্রাহক হতে হবে
মেয়াদ শেষে আপনার সাবস্ক্রিপশন আপনাআপনি রিনিউ হয়ে যাবে
সাবস্ক্রাইবার হলে আপনি পাচ্ছেন
প্রতি সকালে আনন্দবাজার পত্রিকার নতুন ই-পেপার
পুরনো দিনের খবর মিলবে আর্কাইভে
শুধুই ছবিতে নয়, খবর এবার টেক্সটেও
আমাদের সাথে যোগাযোগ করুন
Monday - Saturday: 10 am to 6 pm (except public holidays).
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি: