Advertisement
E-Paper

বেতন বাড়ানোর দাবিতে অন্ডালেটানা ধর্মঘটে বাসকর্মীরা

অন্ডাল–উখড়া রুটে এবং অন্ডাল থেকে সরাসরি দুর্গাপুর যাওয়ার মিনিবাস বন্ধ পাঁচ দিন ধরে। বেতন বৃদ্ধির দাবিতে বাসকর্মীরা ধর্মঘট ডাকায় মুশকিলে পড়েছেন যাত্রীরা। প্রশাসন সূত্রে জানা গিয়েছে, সমস্যা মেটাতে সোমবার দুর্গাপুরে একটি বৈঠক ডাকা হয়েছে।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২২ অগস্ট ২০১৫ ০১:৩২

অন্ডাল–উখড়া রুটে এবং অন্ডাল থেকে সরাসরি দুর্গাপুর যাওয়ার মিনিবাস বন্ধ পাঁচ দিন ধরে। বেতন বৃদ্ধির দাবিতে বাসকর্মীরা ধর্মঘট ডাকায় মুশকিলে পড়েছেন যাত্রীরা। প্রশাসন সূত্রে জানা গিয়েছে, সমস্যা মেটাতে সোমবার দুর্গাপুরে একটি বৈঠক ডাকা হয়েছে।

আসানসোল মোটর ট্রান্সপোর্ট ওয়ার্কার্স ইউনিয়নের উখড়া শাখার তরফে দাবি করা হয়, অতিরিক্ত জেলাশাসক (পরিবহণ), পরিবহণ দফতর, অন্ডালের বিডিও, বাসের মালিকপক্ষ ও কর্মী সংগঠনের প্রতিনিধিদের নিয়ে গত ১৯ মে জেলাশাসকের দফতরে একটি বৈঠক হয়। সেখানে প্রশাসনের তরফে আশ্বাস দেওয়া হয়েছিল, সাত দিনের মধ্যে চালকের বেতন দৈনিক ৮৩ টাকা থেকে বাড়িয়ে ২০০ টাকা এবং সহায়ক কর্মীদের বেতন ৭৩ টাকা থেকে ১৫০ টাকা করা হবে।

এর পরে এ নিয়ে অন্ডাল পঞ্চায়েত সমিতি অফিসে সমিতির সভাপতি এবং বিডিও একটি বৈঠকের আয়োজন করলেও বাসের মালিকপক্ষ সেখানে যোগ দেননি। বেতন বাড়ানোর দাবিতে এ বার ধর্মঘটের সিদ্ধান্ত মালিকপক্ষকে আগে জানানো হলে তাঁরা জানান, পুজোর পরে আলোচনায় বসবেন। ইউনিয়নের সম্পাদক রাজু মুখোপাধ্যায় বলেন, ‘‘আমরা ওদের প্রতিশ্রুতিতে ভরসা করিনি। এখন দাবিপূরণ না হলে লাগাতার বাস চলাচল বন্ধ থাকবে।’’ তিনি জানান, এ নিয়ে তাঁরা দু’বছরে চার বার ধর্মঘটে সামিল হয়েছেন। প্রতি বারই প্রশাসনের তরফে প্রতিকারের আশ্বাস দিলেও কোনও ফল হয়নি।

Advertisement

রাজুবাবু জানান, অতিরিক্ত জেলাশাসকের (পরিবহণ) দফতর থেকে শুক্রবার একটি চিঠি দিয়ে তাঁদের ২৪ অগস্ট একটি বৈঠকে যোগ দেওয়ার জন্য আবেদন জানানো হয়েছে। অন্ডালের বিডিও মানস পাণ্ডে বলেন, ‘‘ওখানে দু’টি সরকারি বাস চালানো হচ্ছে। সোমবার মহকুমাশাসকের অফিসে অতিরিক্ত জেলাশাসকের (পরিবহণ) পৌরহিত্যে বৈঠক হবে। সেখানেই সমাধানসূত্র বের করার চেষ্টা হবে।’’

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy