Advertisement
E-Paper

স্বেচ্ছাসেবী সংস্থার আড়ালে অপারেশন ডিজিটাল অ্যারেস্ট! প্রতারণার পাণ্ডা এক আইনজীবী

কাম্বোডিয়া এবং মায়ানমার থেকে নিয়ন্ত্রিত সাইবার অপরাধ সিন্ডিকেটের হয়ে কাজ করছিলেন তাপস মান্না নামের ওই আইনজীবী। স্বেচ্ছাসেবী সংস্থার অ্যাকাউন্ট ব্যবহার করে পাচার হচ্ছিল প্রতারণার টাকা!

আনন্দবাজার ডট কম সংবাদদাতা

শেষ আপডেট: ২২ মে ২০২৬ ১৭:০৮
Bengal advocate held in Cambodian digital arrest scam

গ্রাফিক: আনন্দবাজার ডট কম।

ডিজিটাল অ্যারেস্ট প্রতারণার অভিযোগে এ বার পুলিশের জালে এক আইনজীবী। কাম্বোডিয়া এবং মায়ানমার থেকে নিয়ন্ত্রিত সাইবার অপরাধ সিন্ডিকেটের হয়ে কাজ করছিলেন তাপস মান্না নামের ওই আইনজীবী। স্বেচ্ছাসেবী সংস্থার অ্যাকাউন্ট ব্যবহার করে পাচার হচ্ছিল প্রতারণার টাকা!

কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের কাছ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে ২০২৫ সালের ডিসেম্বর মাসে রাজ্য পুলিশের ‘সাইবার ক্রাইম উইং’ উত্তর ২৪ পরগনার মধ্যমগ্রাম থানায় একটি স্বতঃপ্রণোদিত অভিযোগ দায়ের করে। ন্যাশনাল সাইবার রিপোর্টিং প্ল্যাটফর্মে ৪২টি প্রতারণার ঘটনা নথিভুক্ত হয়, যার সঙ্গে যোগ মিলছিল এই রাজ্যের। এর মধ্যে ১০টি প্রতারণার ঘটনায় এফআইআর হয়। রাজ্য পুলিশের তদন্তেই প্রকাশ্যে আসে, এ রাজ্যের অন্তত তিন জন ডিজিটাল অ্যারেস্ট প্রতারণার শিকার হয়ে এই চক্রের কাছে ২৫ লক্ষ টাকা খুইয়েছেন। সব মিলিয়ে গোটা দেশে ৩ কোটি ৮৫ লক্ষ টাকা প্রতারণার সঙ্গে এই সিন্ডিকেটের যোগ মেলে।

এ রাজ্যে যে তিন জন প্রতারিত হয়েছিলেন, তাঁদের আর্থিক লেনদেনের সূত্র ধরে একটি বেসরকারি ব্যাঙ্কের জঙ্গিপুর শাখায় একটি অ্যাকাউন্টের হদিস পান গোয়েন্দারা। অ্যাকাউন্টটি বিবেকানন্দ ওয়েলফেয়ার ট্রাস্ট নামে একটি স্বেচ্ছাসেবী সংস্থার। ওই ব্যাঙ্ক অ্যাকাউন্টের সন্দেহজনক লেনদেনের কী ভাবে জানতে জিজ্ঞাসাবাদ শুরু হয় সংস্থার সচিব তাপসকে। কোন সূত্রে ওই বিপুল টাকা ট্রাস্টের অ্যাকাউন্টে ঢুকেছে এবং ফের তার একটা অংশ কেন অন্য অ্যাকাউন্টে ট্রান্সফার করা হয়েছে, তার কোনও সদুত্তর দিতে পারেননি তাপস। তদন্তে উঠে এসেছে, ভিন্‌রাজ্যের একটি হোটেলে বসে প্রতারণার ঘটনাগুলো ঘটানো হয়েছে। বৃহস্পতিবার জিজ্ঞাসাবাদের পর, তদন্তকারীরা নিশ্চিত হন, তাপস এই সিন্ডিকেটের সক্রিয় সদস্য এবং স্বেচ্ছাসেবী সংস্থার অ্যাকাউন্টটি কাজে লাগানো হচ্ছিল প্রতারণার টাকা পাচার করতে।

তাপসের মাধ্যমে কাম্বোডিয়ার চিনা মাফিয়াদের সাইবার প্রতারণা সিন্ডিকেটের বাকি পাণ্ডা এ দেশে কারা সক্রিয় তাঁদের চিহ্নিত করার চেষ্টা করছেন গোয়েন্দারা।

Digital Arrest Advocate madhyamgram
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy