এলাকায় রাজনৈতিক সন্ত্রাস এবং সাধারণ মানুষের সঙ্গে প্রতারণার অভিযোগে গ্রেফতার তৃণমূলের শ্রমিক সংগঠনের নেতা। পশ্চিম বর্ধমানের দুর্গাপুর ফরিদপুর ব্লকের ওই তৃণমূল নেতার নাম দাপুটে শেখ ওয়াসুল।
পুলিশ সূত্রে খবর, দীর্ঘদিন ধরেই শেখ ওয়াসুলের বিরুদ্ধে একাধিক গুরুতর অভিযোগ জমা পড়ছিল। কখনও চাকরি দেওয়ার নাম করে বেকারদের কাছ থেকে মোটা অঙ্কের টাকা নেওয়া, কখনও ভয় দেখিয়ে প্রভাব খাটানোর চেষ্টা করেছেন বলে অভিযোগ। শুধু তা-ই নয়, এলাকায় তাঁর বিরুদ্ধে রাজনৈতিক সন্ত্রাসেরও অভিযোগও রয়েছে।
বিধানসভা নির্বাচনের আবহে ভোটারদের প্রভাবিত করা এবং চাপ সৃষ্টি করার মতো অভিযোগও তুলেছে বিজেপি। স্থানীয় সূত্রে খবর, নির্বাচন পূর্ববর্তী সময়ে এলাকার মানুষকে হুমকি, ভয় দেখানোর অভিযোগে অভিযুক্ত তিনি।
আরও পড়ুন:
রাজ্যে রাজনৈতিক পালাবদলের পর বিভিন্ন জেলায় তৃণমূলের নেতাকর্মীদের নানা মামলায় ধরপাকড় শুরু করেছে পুলিশ। এই আবহে বৃহস্পতিবার গভীর রাতে অভিযান চালিয়ে দুর্গাপুর ফরিদপুর থানার পুলিশ ওয়াসুলকে গ্রেফতার করে। শুক্রবার সকালে ধৃতকে দুর্গাপুর মহকুমা আদালতে তোলা হয়।