Advertisement
E-Paper

সরস্বতী পুজোয় ছুটি বাড়াল রাজ্য

সরস্বতী পুজো উপলক্ষে আগেই ৩০ এবং ৩১ জানুয়ারি অর্থাৎ বৃহস্পতিবার এবং শুক্রবার পর পর দু’দিন ছুটি ঘোষণা করেছিল রাজ্য সরকার।

শেষ আপডেট: ২৭ জানুয়ারি ২০২০ ০৩:২৩
ছবি: সংগৃহীত।

ছবি: সংগৃহীত।

সরকারি কর্মচারীদের জন্য সুখবর। আসন্ন সরস্বতী পুজোর ছুটি বাড়ানোর সিদ্ধান্ত নিল রাজ্য সরকার।

সরস্বতী পুজো উপলক্ষে আগেই ৩০ এবং ৩১ জানুয়ারি অর্থাৎ বৃহস্পতিবার এবং শুক্রবার পর পর দু’দিন ছুটি ঘোষণা করেছিল রাজ্য সরকার। সেই তালিকায় এ বার যুক্ত হল বুধবারও। রবিবার এই ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আগামী বুধবারও বিভিন্ন জায়গাতেই সরস্বতী পুজোর আয়োজন হবে। সেই কারণেই এই বাড়তি ছুটি বলে জানানো হয়েছে রাজ্য সরকারের তরফে।

আরও পড়ুন: বিতর্কের মাঝে সৌজন্য, সাক্ষাৎ মমতা-ধনখড়ের

Nabanna
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy