Advertisement
E-Paper

টানা দেড় দশকের দমকলমন্ত্রী প্রতিম চট্টোপাধ্যায় প্রয়াত

রবিবার সকালে ফের অবস্থার অবনতি হওয়ায় বিধাননগরের বাড়ি থেকে বিধাননগরেরই একটি বেসরকারি হাসপাতালে নিয়ে আসা হয় তাঁকে। সেখানেই সকাল ১০টা ১০ মিনিট নাগাদ মারা যান তিনি।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১৮ মার্চ ২০১৮ ১২:৩৪
প্রাক্তন দমকলমন্ত্রী প্রতিম চট্টোপাধ্যায়। —ফাইল চিত্র।

প্রাক্তন দমকলমন্ত্রী প্রতিম চট্টোপাধ্যায়। —ফাইল চিত্র।

মারা গেলেন রাজ্যের প্রাক্তন দমকলমন্ত্রী প্রতিম চট্টোপাধ্যায়। রবিবার বিধাননগরের একটি বেসরকারি হাসপাতালে হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয় এই প্রবীণ বাম নেতার। তাঁর বয়স হয়েছিল ৭৮ বছর। টানা ১৫ বছর তিনি দমকলমন্ত্রী ছিলেন।

বেশ কিছু শারীরিক সমস্যায় কয়েক বছর ধরেই তিনি কাবু ছিলেন। মাঝে মধ্যেই হাসপাতালে ভর্তি হতে হত তাঁকে। শেষবার ভর্তির পর ছাড়া পেয়েছিলেন গত ১৪ মার্চ। রবিবার সকালে ফের অবস্থার অবনতি হওয়ায় বিধাননগরের বাড়ি থেকে বিধাননগরেরই একটি বেসরকারি হাসপাতালে নিয়ে আসা হয় তাঁকে। সেখানেই সকাল ১০টা ১০ মিনিট নাগাদ মারা যান তিনি।

বলতে গেলে পুরনো বামফ্রন্ট জমানার শেষ বর্ণময় চরিত্র ছিলেন প্রতিমবাবু। বাম ঘরানার মন্ত্রী বলতে যা বোঝায় প্রতিমবাবুর চালচলন ছিল তার চেয়ে একটু আলাদা। ডান হাতে ঘড়ি পরতেন, নিজের লাইসেন্সপ্রাপ্ত রিভলবার ছিল। মাঝেমধ্যে সেই আগ্নেয়াস্ত্র কোমরে গুঁজে মহাকরণ বা আলিমু্দ্দিন স্ট্রিটে বামফ্রন্ট বৈঠকে হাজির হতেন। গুলি করে দেবেন না তো? এই প্রশ্নে রসিকতাও করতেন দেদার। মন্ত্রী থাকতে থাকতেই টলিউডের বাংলা ছবিতে মুখ দেখিয়েছেন। নেতাজী সুভাষ চন্দ্র বসুর জন্মদিনের অনুষ্ঠানে বরাবর বাড়তি মাত্রা সংযোজন করা ছিল তাঁর অভ্যাস। হুগলির তারকেশ্বর থেকে মার্কসিস্ট ফরওয়ার্ড ব্লকের হয়ে জিততেন। দমকলমন্ত্রী ছিলেন ১৯৯৬ সাল থেকে ২০১১ পর্যন্ত টানা ১৫ বছর। দমকল দফতরের সঙ্গে কোনও মন্ত্রীর নাম যদি ওতপ্রোতভাবে জড়িয়ে থাকে তাহলে সেটা প্রতিমবাবুই। তাঁর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন বামফ্রন্টের চেয়ারম্যান বিমান বসু, সিপিএমের রাজ্য সম্পাদক সূর্যকান্ত মিশ্র সহ বাম নেতৃত্ব।

আরও পড়ুন: বঙ্গ বিজেপি ‘অপদার্থ’, আক্ষেপ রাহুলের

Pratim Chatterjee Marxist Forward Bloc Fire minister Death
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy