Advertisement
E-Paper

Bikaner–Guwahati Express: অন্ধকারের কারণে ব্যাহত উদ্ধারকাজ, ঘটনাস্থলে পঞ্চাশেরও বেশি অ্যাম্বুল্যান্স

বৃহস্পতিবার বিকেল ৫টা নাগাদ ময়নাগুড়িতে লাইনচ্যুত হয়ে বড় দুর্ঘটনার কবলে পড়েছে বিকানের-গুয়াহাটি এক্সপ্রেস।

পার্থপ্রতিম দাস

শেষ আপডেট: ১৩ জানুয়ারি ২০২২ ১৮:৩০
রেল আধিকারিক সূত্রে খবর, সন্ধ্যা নেমে আসায় ব্যাহত হচ্ছে উদ্ধারকার্য।

রেল আধিকারিক সূত্রে খবর, সন্ধ্যা নেমে আসায় ব্যাহত হচ্ছে উদ্ধারকার্য।

বৃহস্পতিবার বিকেল ৫টা নাগাদ ময়নাগুড়িতে লাইনচ্যুত হয়ে বড় দুর্ঘটনার কবলে পড়েছে বিকানের-গুয়াহাটি এক্সপ্রেস। তার জেরে বহু যাত্রীর প্রাণহানির আশঙ্কা করা হচ্ছে। এই ঘটনায় ইতিমধ্যেই উদ্ধারকার্য শুরু হয়ে গিয়েছে। রেল আধিকারিক সূত্রে খবর, সন্ধ্যা নেমে আসায় ব্যাহত হচ্ছে উদ্ধারকার্য।

এক রেল আধিকারিক জানান, দ্রুত পদক্ষেপ করেই উদ্ধারকার্যে নামা হয়েছে। কিন্তু অন্ধকার নেমে আসায় উদ্ধারকাজ চালাতে গিয়ে ভীষণ অসুবিধার মুখে পড়তে হচ্ছে উদ্ধারকারীদের।

ইতিমধ্যেই প্রায় ৫১টি অ্যাম্বুল্যান্স ঘটনাস্থলে পৌঁছে গিয়েছে। জলপাইগুড়ি সদর হাসপাতাল থেকেই ৩০টি অ্যাম্বুলেন্স ঘটনাস্থলের উদ্দেশে রওনা দিয়েছে। জেলা প্রশাসনের তরফে উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজকে প্রস্তুত থাকার নির্দেশ দেওয়া হয়েছে। চিকিৎসক নার্সদেরও নির্দেশ দেওয়া হয়েছে প্রস্তুতির।

পটনা থেকে গুয়াহাটিগামী ওই ট্রেনটি বৃহস্পতিবার বিকেল পাঁচটা নাগাদ দুর্ঘটনায় পড়ে। দুর্ঘটনার খবর পেয়ে আলিপুরদুয়ার থেকে ঘটনাস্থলে পৌঁছয় একটি উদ্ধারকারী দল। ট্রেনটির ৪-৫টি বগি দুমড়ে মুচড়ে গিয়েছে। তার জেরে হতাহতের বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। দুর্ঘটনার সময় ট্রেনটির গতিবেগ ঘণ্টায় ৪০ কিলোমিটার ছিল বলে প্রাথমিক ভাবে খবর পাওয়া গিয়েছে।

উত্তর-পূর্ব সীমান্ত রেলের জনসংযোগ আধিকারিক নীলাঞ্জন দেব আনন্দবাজার অনলাইনকে বলেন, ‘‘বৃহস্পতিবার বিকেল ৫টা নাগাদ গুয়াহাটি-বিকানের এক্সপ্রেস লাইনমচ্যূত হয়েছে। আলিপুরদুয়ার ডিভিশনের নিউ ময়নাগুড়ি এবং নিউ দোমোহনি সেকশনে এই ঘটনা ঘটেছে। রিলিফ ভ্যান যাচ্ছে। ডিআরএম-রাও যাচ্ছেন। বাকি তথ্য এখনও জানতে পারিনি। জানলেই জানাব।’’

পূর্ব রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক একলব্য চক্রবর্তী বলেন, ‘‘রেলের আধিকারিকরা ঘটনাস্থলে য়াচ্ছেন। এখন আমাদের একমাত্র লক্ষ্য উদ্ধারকাজ।’’

Train accident
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy