অনুব্রত মণ্ডলের প্রাক্তন পরিচারক বিশ্বজ্যোতি বন্দ্যোপাধ্যায় ওরফে মুনকে বুধবার সকাল থেকে জিজ্ঞাসাবাদ করছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)। আগেই তাঁকে দিল্লিতে ডেকে পাঠানো হয়েছিল। তবে ইডি-র কাছে এই প্রথম হাজিরা দিলেন বোলপুর পুরসভার কাউন্সিলর মুন।
ইডি সূত্রে জানা গিয়েছে, বুধবার সকাল ১১টা নাগাদ মুন পৌঁছন দিল্লিতে ইডির দফতরে। তার পর থেকে টানা জিজ্ঞাসাবাদ করা হচ্ছে তাঁকে। এর আগে মুনের বাড়িতে তল্লাশি চালিয়েছিল সিবিআই। তাঁকে ডেকে জেরাও করা হয়। এ বার ইডির নজরেও মুন। গরু পাচার মামলায় সিবিআই আদালতে যে চার্জশিট জমা দিয়েছে, তাতে দাবি করা হয়েছে, মুনের অ্যাকাউন্টের মাধ্যমে লেনদেন হয়েছে কোটি কোটি টাকার। ইতিমধ্যেই বোলপুর পুরসভার ওই কাউন্সিলরের অ্যাকাউন্ট সংক্রান্ত তথ্যও সংগ্রহ করেছেন তদন্তকারীরা। সেই বিষয়গুলি খতিয়ে দেখতে এ বার মুনকে দিল্লিতে নিজেদের দফতরে ডেকে জিজ্ঞাসাবাদ করছে ইডি।
আরও পড়ুন:
-
ফাইট ঐন্দ্রিলা, ফাইট! এ সব বলতে হত না আমার রোগীকে, লিখলেন প্রয়াত অভিনেত্রীর চিকিৎসক
-
সার নিয়ে কেন্দ্রকে বলুন: বিজেপি বিধায়কদের মমতা, বলতে পারি তবে শর্ত আছে: শুভেন্দু
-
অসুস্থ রণজয় বিষ্ণু, পায়ে ভর দিয়ে দাঁড়াতে পারছেন না, ভর্তি হাসপাতালে, এখন কী অবস্থা?
-
আবার উপাচার্য বিদ্যুতের ইস্তফার দাবি, ধুন্ধুমার বিশ্বভারতীতে, চলল ধস্তাধস্তি
অনুব্রতের বাড়িতে পরিচারক হিসাবে মুন যোগ দেন ২০১১ সালে। সেই সময় মুনের বেতন ছিল ৫ হাজার টাকা। কিন্তু, সেই মুনের ব্যাঙ্ক অ্যাকাউন্টে কী ভাবে প্রায় ৪৬ লক্ষ টাকা নগদ জমা পড়েছে, তা নিয়ে প্রশ্ন তুলেছে তদন্তকারী সংস্থাটি। ইতিমধ্যেই গরু পাচার মামলার সূত্রে অনুব্রতের মেয়ে সুকন্যাকেও দিল্লিতে ডেকে ইডি জেরা করেছে ইডি।