মুর্শিদাবাদের অশান্তির ঘটনার প্রতিবাদে এবং নিহতদের পরিবারের পাশে দাঁড়িয়ে রাজ্য মানবাধিকার কমিশনের সামনে ধর্না দিতে চেয়েছিল বিজেপি সমর্থিত এক সংগঠন। মঙ্গলবারের এই কর্মসূচির অনুমতি দিল কলকাতা হাই কোর্ট। তবে মানবাধিকার কমিশনের অফিসের সামনে নয়, জায়গা পরিবর্তনের নির্দেশ দেন বিচারপতি তীর্থঙ্কর ঘোষ।
সংশোধিত ওয়াকফ আইন ঘিরে গত মাসে অশান্তি ছড়িয়ে পড়েছিল মুর্শিদাবাদের বেশ কিছু অঞ্চলে। অশান্তির ঘটনায় তিন জনের মৃত্যু হয়, আহত হন অনেকে। শুধু তা-ই নয়, অশান্তিতে অনেকে ঘরছাড়া হন। বিএসএফের সাহায্য নিয়ে রাজ্য পুলিশ সেখানে পরিস্থিতি মোকাবিলার চেষ্টা করে। ধীরে ধীরে পরিস্থিতি স্বাভাবিক হয়।
মুর্শিদাবাদের সেই অশান্তি এবং নিহতদের পরিবারের পাশে দাঁড়িয়ে রাজ্য মানবাধিকার কমিশন অভিযানের ডাক দিয়েছিল এক সংগঠন। তবে পুলিশি অনুমতি না-মেলায় ওই সংগঠনের সভাপতি সূরজকুমার সিংহ হাই কোর্টের দ্বারস্থ হন। মঙ্গলবার সকাল ১১টা থেকে বিকেল ৫টা পর্যন্ত কর্মসূচি ছিল ওই সংগঠনের।
আরও পড়ুন:
মঙ্গলবার শুনানিতে বিচারপতি ঘোষ জানান, মামলাকারী সল্টলেকের যে এলাকায় ধর্না দেওয়ার অনুমতি চেয়েছেন, সেই এলাকা খুবই সংকীর্ণ। তাই রাজ্য মানবাধিকার কমিশনের অফিসের সামনে ধর্না বা সভা করা যাবে না। তার বদলে সল্টলেকের সেন্ট্রাল পার্কের সামনে ধর্নার কর্মসূচি চালাতে পারবেন মামলাকারীরা। তবে ৫০০ জন নয়, ২০০ জনকে নিয়ে কর্মসূচি করা যাবে। পরে কমিশনে যেতে পারবেন তিন থেকে পাঁচ জন প্রতিনিধি। তাঁরা কমিশনে গিয়ে স্মারকলিপি দিয়ে আসতে পারবেন।
এই খবরটি পড়ার জন্য সাবস্ক্রাইব করুন
5,148
1,999
429
169
- সংশোধিত ওয়াকফ আইনের বিরুদ্ধে আন্দোলনের আবহে গত শুক্রবার অশান্তি ছড়িয়ে পড়েছিল মুর্শিদাবাদের জঙ্গিপুর, সুতি, শমসেরগঞ্জ-সহ কিছু অঞ্চলে।
- মুর্শিদাবাদের অশান্তির ঘটনার তদন্তে বুধবার ২০ সদস্যের সিট গঠন করে রাজ্য পুলিশ।
-
পর্যাপ্ত পুলিশ থাকলে নিয়ন্ত্রণে আনা যেত মুর্শিদাবাদের অশান্তি, নিয়ম মেনে ক্ষতিপূরণ দিয়েছে রাজ্য? প্রশ্ন হাই কোর্টের
-
মুর্শিদাবাদের জোড়া খুনে সিবিআই তদন্তের আর্জি শুনল না ডিভিশন বেঞ্চও! ফেরত গেল সিঙ্গল বেঞ্চে
-
মুর্শিদাবাদের জোড়া খুনে সিবিআই তদন্তের আবেদন শুনল না সিঙ্গল বেঞ্চ! পাঠানো হল প্রধান বিচারপতির কাছে
-
‘অ্যাক্টিং প্রাইম মিনিস্টার’কে বলব, অশান্তি না-বাধিয়ে সীমান্তে নজর দিন, মমতার নিশানা কি শাহের দিকে?
-
‘মুর্শিদাবাদে ছক কষে অশান্তি, নেপথ্যে দু’-তিন জন’! শীঘ্রই সম্পূর্ণ তথ্য প্রকাশ্যে আনবেন বলে ঘোষণা মুখ্যমন্ত্রী মমতার