Advertisement
E-Paper

‘পশ্চিমবঙ্গে বিরোধী নেতাদের কর্মসূচিতেও নিরাপত্তা নিশ্চিত করতে হবে’! রাজ্য ও কলকাতা পুলিশকে নির্দেশ হাই কোর্টের

গত ২৭ অক্টোবর মামলাটি রুজু হয়েছিল হাই কোর্টে। সেই মামলাতেই সোমবার এই নির্দেশ দিল প্রধান বিচারপতির বেঞ্চ। ১৮ ফেব্রুয়ারি আবার শুনানি হবে এই মামলার।

আনন্দবাজার ডট কম সংবাদদাতা

শেষ আপডেট: ০২ ফেব্রুয়ারি ২০২৬ ১৪:১৫
শুভেন্দু অধিকারী।

শুভেন্দু অধিকারী। — ফাইল চিত্র।

রাজ্যের বিরোধী দলের বিধায়ক, সাংসদ, কেন্দ্রীয় মন্ত্রীদের কর্মসূচিতেও যাতে কোনও রকম অপ্রীতিকর ঘটনা না ঘটে, তা সুনিশ্চিত করতে সোমবার কলকাতা এবং রাজ্য পুলিশকে নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট। আপাতত, ১৮ ফেব্রুয়ারি পর্যন্ত পুলিশকে এ বিষয়ে সতর্ক থাকতে এবং প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করতে নির্দেশ দেয় প্রধান বিচারপতি সুজয় পাল এবং বিচারপতি পার্থসারথি সেনের ডিভিশন বেঞ্চ।

বিরোধী দলের নেতা, মন্ত্রী, বিধায়কদের কর্মসূচিতে তৃণমূল সমর্থকেরা বাধা দেন বলে অভিযোগ বিজেপির। এই বাধা প্রতিরোধ করার আর্জি নিয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। গত ২৭ অক্টোবর মামলাটি রুজু হয়েছিল হাই কোর্টে। সেই মামলাতেই সোমবার এই নির্দেশ দিল প্রধান বিচারপতির বেঞ্চ। জানাল, বিরোধী দলের নেতাদের কর্মসূচিতে নিরাপত্তা নিশ্চিত করতে হবে। ১৮ ফেব্রুয়ারি আবার শুনানি হবে এই মামলার।

আবেদনে শুভেন্দু অভিযোগ করেছিলেন, রাজ্যের মুখ্য বিরোধী দল বিজেপির জনপ্রতিনিধি, সমর্থকদের লক্ষ্য করে হিংসার ঘটনা ঘটানো হচ্ছে। পুলিশকে আগেভাগে জানানোর পরেও বিরোধী দলের কর্মসূচি, কনভয়ে হামলার ঘটনা ঘটছে। এমনকি, রাজ্যের বিরোধী দলনেতার কর্মসূচিতেও বাধা দেওয়া হচ্ছে। আবেদনকারীর দাবি, এই ধরনের ঘটনাগুলি রাজ্যের আইন-শৃঙ্খলা রক্ষায় পুলিশ এবং প্রশাসনের ‘ব্যর্থতাকেই’ তুলে ধরছে। ২০২১ সালের বিধানসভা নির্বাচনের সময় এবং তার পরেও এই ধরনের ঘটনা দেখা গিয়েছিল। সে কারণে এই আবেদন করা হয়েছে বলে জানান শুভেন্দু। সেই মামলাতেই সোমবার পুলিশকে নির্দেশ দিল হাই কোর্ট।

Calcutta High Court
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy