Advertisement
E-Paper

Madan Mitra: আইকোর মামলায় মদন মিত্রকে তলব সিবিআই-এর, ডাকা হয়েছে তাঁর ছেলেকেও

সিবিআই সূত্রে জানা গিয়েছে, মদন মিত্রকে সোমবার সল্টলেকের সিজিও কমপ্লেক্সে হাজিরা দিতে বলা হয়েছে।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২৭ সেপ্টেম্বর ২০২১ ১৩:০০
মদন মিত্র।

মদন মিত্র। ফাইল ছবি।

মদন মিত্রকে তলব করল সিবিআই। আইকোর চিটফান্ড মামলায় কামারহাটির বিধায়ককে ডেকে পাঠিয়েছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। জানা গিয়েছে, তাঁর বড় ছেলে স্বরূপ মিত্রকেও একই মামলায় তলব করা হয়েছে।


সিবিআই সূত্রে জানা গিয়েছে, মদন মিত্রকে সোমবার সল্টলেকের সিজিও কমপ্লেক্সে হাজিরা দিতে বলা হয়েছে। এবং তাঁর ছেলে স্বরূপকে মঙ্গলবার হাজিরা দিতে বলা হয়েছে। যদিও মদন বলেছেন, ‘‘এখনও পর্যন্ত কোনও নোটিস আমার হাতে আসেনি। নোটিস পেলে নিশ্চয় তদন্তে সহযোগিতা করব।’’

আইকোর চিটফান্ড মামলায় সম্প্রতি রাজ্যের দুই মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় এবং মানস ভুঁইয়াকে তলব করেছিল সিবিআই। কিন্তু পার্থ সিবিআই-কে জানিয়েছিলেন, ভবানীপুর উপনির্বাচনের কাজ নিয়ে ব্যস্ত থাকায় তিনি হাজিরা দিতে পারবেন না। এর পর সিবিআই আধিকারিকরা শিল্প দফতরে গিয়ে জিজ্ঞাসাবাদ করেন পার্থকে। একই রকম ভাবে জল সম্পদ উন্নয়ন দফতরে গিয়ে মানসকে জেরা করেছিল কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সিবিআই।

Madan Mitra CBI ICORE chit fund CGO Complex
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy