Advertisement
E-Paper

আট বছর পর নেতাইকাণ্ডে এ বার জামিন পেলেন সেই চণ্ডীচরণ, নির্দেশ দিল কলকাতা হাই কোর্ট

বুধবার কলকাতা হাই কোর্টের বিচারপতি জয়মাল্য বাগচীর ডিভিশন বেঞ্চে ওই মামলার শুনানি ছিল। ৮ বছর ধরে জেলবন্দি চণ্ডীচরণ। তবে বুধবার তাঁর জামিনের আর্জি মঞ্জুর করে ডিভিশন বেঞ্চ।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২১ ডিসেম্বর ২০২২ ১৪:২১
নেতাইয়ে এই বাড়ি থেকেই গুলি ছোড়ার অভিযোগ।

নেতাইয়ে এই বাড়ি থেকেই গুলি ছোড়ার অভিযোগ। ছবি: আনন্দবাজার আর্কাইভ থেকে।

নেতাই গণহত্যা মামলায় এ বার জামিন পেলেন ওই ঘটনার আর এক অভিযুক্ত চণ্ডীচরণ করণ। বুধবার তাঁর জামিন মঞ্জুর হয়েছে কলকাতা হাই কোর্টে। ওই কাণ্ডে আগেই জামিন পেয়েছিলেন ফুল্লরা মণ্ডল। সেই একই যুক্তিতে এ বার জামিন পেলেন চণ্ডীচরণও।

বুধবার কলকাতা হাই কোর্টের বিচারপতি জয়মাল্য বাগচীর ডিভিশন বেঞ্চে ওই মামলার শুনানি ছিল। ৮ বছর ধরে জেলবন্দি চণ্ডীচরণ। তবে বুধবার তাঁর জামিনের আর্জি মঞ্জুর করে ডিভিশন বেঞ্চ। এর আগে ওই মামলায় জামিন পেয়েছিলেন ফুল্লরাও। ২০১৪ সালে গ্রেফতার হয়েছিলেন তিনি। গত অগস্ট মাসে ফুল্লরার জামিনের আর্জি মঞ্জুর করে সুপ্রিম কোর্টের ডিভিশন বেঞ্চ। সেই মোতাবেক এ বার ৮ বছর বাদে জামিন পেলেন চণ্ডীচরণও।

২০১১ সালের ৭ জানুয়ারি লালগড়ের নেতাইয়ে সিপিএম কর্মী রথীন দণ্ডপাটের বাড়ি থেকে গ্রামবাসীদের লক্ষ্য করে গুলি চালানোর অভিযোগ ওঠে। তার জেরে মৃত্যু হয় ৪ মহিলা-সহ ৯ জনের। জখম হন ২৮ জন। প্রথমে সিআইডি ওই মামলার তদন্ত করে। পরে তদন্তভার নেয় সিবিআই। ওই কাণ্ডে সিপিএমের তৎকালীন বিনপুর জোনাল সম্পাদক অনুজ পাণ্ডে-সহ ২০ জন সিপিএম নেতা-কর্মী গ্রেফতার হন।

netai incident netai mamla Bail
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy