চাকরি হারা গ্রুপ সি এবং গ্রুপ ডি কর্মীদের যে আপৎকালীন পরিস্থিতিতে রাজ্য সরকার আর্থিক সহায়তা করবে, এ কথা আগেই ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বুধবার রাজ্য মন্ত্রিসভার বৈঠক শেষে মমতা জানিয়ে দিলেন এ ব্যাপারে শ্রম দফতরের অধীনে নতুন প্রকল্প গ্রহণ করা হয়েছে। তা থেকেই চাকরি হারানো শিক্ষাকর্মীদের ‘অনুদান’ দেবে রাজ্য। গ্রুপ সি কর্মীরা পাবেন মাসে ২৫,০০০ টাকা এবং গ্রুপ ডি কর্মীরা পাবেন মাসে ২০,০০০ টাকা।
আদালতে যত দিন মামলা চলবে, তত দিন চাকরি হারানো শিক্ষাকর্মীদের সংসার চালানোর জন্য রাজ্য সরকার এই সহায়তা দেবে। মুখ্যমন্ত্রী ঘোষণা করেছেন, ১ এপ্রিল থেকে তা কার্যকর হবে। মন্ত্রিসভার সিলমোহরের পরেই এপ্রিলের অর্থ তাঁরা পাবেন বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী।
আরও পড়ুন:
মমতা স্পষ্ট করে দিয়েছেন, এ নিয়ে যাতে জনস্বার্থ মামলা (পিআইএল) না-হয়, সে ব্যাপারে আটঘাট বেঁধে রেখেছে রাজ্য সরকার। মুখ্যমন্ত্রী বলেন, ‘‘এখানে কিছু লোক আছে কথায় কথায় পিল খায় আর কিল মারে। চাকরি দেওয়ার মুরোদ নেই কিল মারার গোসাঁই!’’ শ্রম দফতরের অধীন যে প্রকল্প রাজ্য সরকার নিয়েছে, তার পোশাকি নাম ‘ওয়েস্টবেঙ্গল লাইভলিহুড অ্যান্ড সোশ্যাল সিকিউরিটি ইন্টারিম স্কিম’। এই প্রকল্পের মাধ্যমেই রাজ্য সরকার অনুদান দেবে চাকরি হারানো গ্রুপ সি এবং গ্রুপ ডি কর্মীদের।
স্কুল সার্ভিস কমিশনের মাধ্যমে নিয়োগ হওয়া ২৬ হাজারের চাকরি বাতিল করেছে সুপ্রিম কোর্ট। তাতে শিক্ষকদের পাশাপাশি শিক্ষাকর্মীরাও রয়েছেন। রাজ্য সরকারের আর্জিতে সাড়া দিয়ে আদালত বলেছে, পুনর্বিবেচনার মামলা নিষ্পত্তি না-হাওয়া পর্যন্ত চাকরি হারানো শিক্ষকেরা স্কুলে যেতে পারবেন। কিন্তু শিক্ষাকর্মীদের ক্ষেত্রে সেই অনুমোদন দেয়নি আদালত। সে কারণেই বিকল্প পদ্ধতি গ্রহণ করতে হয় রাজ্য সরকারকে। ঘোষণা আগেই হয়েছিল। বুধবার তাতে সিলমোহর দিল রাজ্য মন্ত্রিসভা।
এই খবরটি পড়ার জন্য সাবস্ক্রাইব করুন
5,148
1,999
429
169
- ২০১৬ সালের এসএসসিতে নিয়োগের পুরো প্যানেল বাতিল করল সুপ্রিম কোর্ট। বলল, পুরো প্রক্রিয়ায় কারচুপি করা হয়েছে। ওই নিয়োগপ্রক্রিয়ার কোনও বিশ্বাসযোগ্যতা নেই।
- এসএসসি-র শিক্ষক নিয়োগে দুর্নীতির অভিযোগ উঠেছিল। কলকাতা হাই কোর্ট এই সংক্রান্ত শুনানির পর ২০১৬ সালের সম্পূর্ণ নিয়োগপ্রক্রিয়াই বাতিল করে দিয়েছিল।
- রাজ্যের ২৬ হাজার চাকরি (আদতে ২৫,৭৫২) বাতিল করে প্রধান বিচারপতি সঞ্জীব খন্না এবং বিচারপতি সঞ্জয় কুমারের বেঞ্চ জানিয়েছে, তিন মাসের মধ্যে নতুন নিয়োগপ্রক্রিয়া শুরু করতে হবে।
-
৭,২৯৩ জন দাগিরই পুরো তালিকা প্রকাশ করতে হবে! গ্রুপ সি, গ্রুপ ডি মামলায় এসএসসি-কে নির্দেশ হাই কোর্টের
-
নিয়োগ প্রক্রিয়া থেকে ‘দাগিদের’ বাদ দেওয়ার রায়কে চ্যালেঞ্জ, ডিভিশন বেঞ্চে রাজ্য এবং এসএসসি
-
নিয়োগ বিজ্ঞপ্তিতে সংশোধন এসএসসির, জেনারেলের মতোই আবেদন করতে হবে ওবিসিদের
-
আদালত অবমাননার আশঙ্কা, তাই নির্দেশ মতো পরীক্ষার বিজ্ঞপ্তি আইনি লড়াই চলবে, বললেন মমতা
-
উত্তরপত্রে কারচুপি থাকলে পরীক্ষায় বসতে পারবেন না, ‘অযোগ্য’দের আর্জি খারিজ করে জানাল সুপ্রিম কোর্ট