কালীঘাট স্কাইওয়াকের উদ্বোধনের অনুষ্ঠান থেকে মুর্শিদাবাদের অশান্ত এলাকার প্রতি বার্তা দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবার সন্ধ্যায় কালীঘাটের অনুষ্ঠান মঞ্চে একটি বারের জন্যও মুর্শিদাবাদের অশান্ত এলাকার নামোচ্চারণ করেননি তিনি। তবে এ ক্ষেত্রে তাঁর বার্তা যে মুর্শিদাবাদের উদ্দেশেই ছিল, তা নিজের শব্দচয়নের মাধ্যমে বুঝিয়ে দিয়েছেন মমতা। তবে ওয়াকফ আইনের প্রতিবাদ করতে গিয়ে সংখ্যালঘু সমাজ যাতে আইন হাতে তুলে না নেন, সেই বার্তাও দিয়েছেন তিনি।
মমতা বলেন, ‘‘একটা জিনিস মাথায় রাখুন, কারও উপর কোনও আঘাত আসে, অবহেলিত হোক, শোষিতই হোক, সে বঞ্চিতই হোক, সে নির্যাতিতই হোক। সে কোনও ধর্মের লোকই হোক, আমরা কিন্তু সকলের পাশে দাঁড়াই।’’ তিনি আরও বলেন, ‘‘মানুষকে ভালবাসার চেয়ে বড় ধর্ম আর কিছুতে হতে পারে না। আমরা যখন জন্মাই তখন একাই আসি। আবার যখন চলে যাই, তখনও একাই চলে যেতে হয়। তাই কিসের লড়াই? কিসের দাঙ্গা? কিসের যুদ্ধ? কিসের অশান্তি? মনে রাখবেন মানুষকে ভালবাসলে সবকিছু জয় করা যায়। কিন্তু নিজেকে আলাদা করে রাখলে, বিচ্ছিন্ন করে রাখলে কাউকে জয় করা যায় না।’’
আরও পড়ুন:
আইন হাতে তুলে নেওয়া প্রসঙ্গে মুখ্যমন্ত্রী বলেছেন, ‘‘শান্তিপূর্ণ ভাবে গণতান্ত্রিক আন্দোলন করার অধিকার সকলের আছে। অবশ্যই অনুমতি নিয়ে। কিন্তু দয়া করে, সে যে-ই হোক এ, বি, সি, ডি, ই, এফ, জি, এইচ— আইন কখনও হাতে তুলে নেবেন না। আইনের জন্য তো আইনের রক্ষক আছে। আইনের ভক্ষক তো দরকার নেই।’’ তিনি আরও বলেন, ‘‘আপনাদের অনুরোধ করব, কেউ কেউ প্ররোচনা দেবে, কিন্তু প্ররোচিত হবেন না। প্ররোচনার সময় যে মাথা ঠান্ডা রাখে সেই তো আসল জয় করে। তখনই তো আসল জয় হয়।’’
নিজের বক্তৃতার শেষের দিকে মমতা প্রশ্ন তোলেন, ‘‘ধর্ম বলতে আমরা বুঝি ভক্তি, স্নেহ, মানবতা, শান্তি, সৌহার্দ্য, সংস্কৃতি, সাদৃশ্য এবং ঐক্য। মানুষের প্রতি ভালবাসা যে কোনও ধর্মের অন্যতম সর্বোচ্চ প্রকাশ। আমরা একা জন্মাই এবং একা মারা যাই, তা হলে কেন লড়াই? কেন দাঙ্গা, যুদ্ধ বা অশান্তি?’’
এই খবরটি পড়ার জন্য সাবস্ক্রাইব করুন
5,148
1,999
429
169
- সংশোধিত ওয়াকফ আইনের বিরুদ্ধে আন্দোলনের আবহে গত শুক্রবার অশান্তি ছড়িয়ে পড়েছিল মুর্শিদাবাদের জঙ্গিপুর, সুতি, শমসেরগঞ্জ-সহ কিছু অঞ্চলে।
- মুর্শিদাবাদের অশান্তির ঘটনার তদন্তে বুধবার ২০ সদস্যের সিট গঠন করে রাজ্য পুলিশ।
-
পর্যাপ্ত পুলিশ থাকলে নিয়ন্ত্রণে আনা যেত মুর্শিদাবাদের অশান্তি, নিয়ম মেনে ক্ষতিপূরণ দিয়েছে রাজ্য? প্রশ্ন হাই কোর্টের
-
মুর্শিদাবাদের জোড়া খুনে সিবিআই তদন্তের আর্জি শুনল না ডিভিশন বেঞ্চও! ফেরত গেল সিঙ্গল বেঞ্চে
-
মানবাধিকার কমিশনের সামনে নয়, মুর্শিদাবাদের অশান্তির প্রতিবাদে ধর্নার জায়গা বদল করল হাই কোর্ট
-
মুর্শিদাবাদের জোড়া খুনে সিবিআই তদন্তের আবেদন শুনল না সিঙ্গল বেঞ্চ! পাঠানো হল প্রধান বিচারপতির কাছে
-
‘অ্যাক্টিং প্রাইম মিনিস্টার’কে বলব, অশান্তি না-বাধিয়ে সীমান্তে নজর দিন, মমতার নিশানা কি শাহের দিকে?