Advertisement
E-Paper

সেচের জলের উপরে কর সম্পূর্ণ মকুব, চলতি মাসেই ব্লকে ব্লকে শিবির থেকে কার্যকরের ভাবনা নবান্নের

২০২৬–২৬ অর্থবছরের রাজ্য বাজেটে সেচের জলের উপর আরোপিত জলকর সম্পূর্ণ মকুবের প্রস্তাব রাখা হয়েছে। মুখ্যমন্ত্রীর নেতৃত্বাধীন সরকারের এই সিদ্ধান্তের ফলে কৃষকদের সেচের জল ব্যবহারের জন্য আর কোনও জলকর দিতে হবে না।

আনন্দবাজার ডট কম সংবাদদাতা

শেষ আপডেট: ১৩ ফেব্রুয়ারি ২০২৬ ১২:৫৩
Complete waiver of water tax on irrigation water, decision likely to come into effect from April

জলসেচের খরচ মুকুবের সিদ্ধান্ত রাজ্য সরকারের। —প্রতিনিধিত্বমূলক ছবি।

কৃষকদের স্বস্তি দিতে বড় পদক্ষেপ করল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার। ২০২৬–২৬ অর্থবছরের রাজ্য বাজেটে সেচের জলের উপর আরোপিত কর সম্পূর্ণ মকুবের প্রস্তাব রাখা হয়েছে। মুখ্যমন্ত্রীর নেতৃত্বাধীন সরকারের এই সিদ্ধান্তের ফলে কৃষকদের সেচের জল ব্যবহারের জন্য আর কোনও জলকর দিতে হবে না। সরকারের দাবি, উৎপাদন খরচ কমানো এবং চাষাবাদে উৎসাহ বাড়াতেই এই উদ্যোগ।

এই সিদ্ধান্ত কার্যকর করতে সমাজমাধ্যমে ১৫ ফেব্রুয়ারি থেকে ২৬ ফেব্রুয়ারি পর্যন্ত বিধানসভাভিত্তিক বিশেষ ক্যাম্পের মাধ্যমে জলকর মকুবের বিষয়টি কার্যকর হবে বলে দাবি করা হলেও, সরকারি ভাবে এমন কোনও ঘোষণা হয়নি। প্রশাসনের একাংশের মতে, ওই ক্যাম্পগুলি বিভিন্ন সরকারি পরিষেবা ও প্রকল্প সংক্রান্ত আবেদন গ্রহণের জন্য আয়োজিত হয়, জলকর মকুবের সঙ্গে সরাসরি তার সম্পর্ক নেই। রাজ্য বাজেটে উল্লিখিত প্রস্তাব অনুযায়ী, সেচ ব্যবস্থার মাধ্যমে কৃষিকাজে ব্যবহৃত জলের উপর যে চার্জ নেওয়া হত, তা সম্পূর্ণ ভাবে প্রত্যাহার করা হবে। ফলে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকেরা বিশেষ ভাবে উপকৃত হবেন বলে প্রশাসনিক সূত্রে জানা গেছে। কৃষি উৎপাদনের ব্যয় বৃদ্ধির প্রেক্ষিতে এই সিদ্ধান্তকে তাৎপর্যপূর্ণ বলে মনে করছে সংশ্লিষ্ট মহল। সরকারি সূত্রের ব্যাখ্যা, বাজেট প্রস্তাবটি বিধানসভায় অনুমোদনের পরই তা কার্যকর হবে।

সাধারণ নিয়ম অনুযায়ী, নতুন অর্থবছরের শুরু, অর্থাৎ এপ্রিল মাস থেকেই এটি কার্যকর হওয়ার সম্ভাবনা রয়েছে। অর্থ দফতরের নির্দেশিকা জারি হলেই সংশ্লিষ্ট দফতরগুলি তা বাস্তবায়নের প্রক্রিয়া শুরু করবে। সব মিলিয়ে, বাজেট ঘোষণার মাধ্যমে কৃষকদের আর্থিক বোঝা লাঘবের পথে রাজ্য সরকার বড় পদক্ষেপ করেছে বলেই মনে করা হচ্ছে। এখন নজর সরকারি বিজ্ঞপ্তি প্রকাশের দিকে।

Water Tax Irrigation department
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy