E-Paper

সুদীপ্ত: মুক্তি নিয়ে ধোঁয়াশা

সাধারণত, হাই কোর্ট থেকে জামিন হওয়ার পরের দিন নিম্ন আদালতে ‘বেল বন্ড’ জমা দিয়ে জেল থেকে মুক্তি পাওয়া যায়। কিন্তু সুদীপ্তর ‘বেল বন্ড’ জমা পড়েছে কি না, সেই বিষয়ে সদুত্তর তাঁর আইনজীবীদের কাছ থেকে মেলেনি।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১০ এপ্রিল ২০২৬ ০৭:৫০
সুদীপ্ত সেন।

সুদীপ্ত সেন। — ফাইল চিত্র।

জামিন হয়েছে ঠিকই। কিন্তু বেআইনি অর্থলগ্নি সংস্থা সারদার কর্ণধার সুদীপ্ত সেনের জেলমুক্তি কবে? সেই প্রশ্নের উত্তর মিলল না বৃহস্পতিবার। বুধবার কলকাতা হাই কোর্টের বিচারপতি রাজর্ষি ভরদ্বাজ এবং বিচারপতি উদয় কুমারের ডিভিশন বেঞ্চ বারাসত থানার দুটি মামলায় পাঁচ হাজার টাকার বন্ডে সুদীপ্তর জামিন মঞ্জুর করেছে। সিবিআইয়ের সব মামলায় আগেই জামিন হয়। বুধবার রাজ্য সরকারের সব মামলাতেও জামিন হল তাঁর।

সাধারণত, হাই কোর্ট থেকে জামিন হওয়ার পরের দিন নিম্ন আদালতে ‘বেল বন্ড’ জমা দিয়ে জেল থেকে মুক্তি পাওয়া যায়। কিন্তু সুদীপ্তর ‘বেল বন্ড’ জমা পড়েছে কি না, সেই বিষয়ে সদুত্তর তাঁর আইনজীবীদের কাছ থেকে মেলেনি।

নিম্ন আদালতে ‘বেল বন্ড’ জমা দিলেও জেলমুক্তি মুক্তি হবে কি না, সে ব্যাপারেও প্রশ্ন চিহ্ন আছে। কারা দফতরের খবর, সুদীপ্তর বিরুদ্ধে ভিন্‌ রাজ্যেও মামলা আছে। ওড়িশা, ঝাড়খণ্ড, অসমে সিবিআই ছাড়া সেই রাজ্যের পুলিশের কাছে কোনও মামলায় জামিন বাকি আছে কি না, সেই তথ্য কারা দফতরে জমা পড়তে হবে। সব মামলায় জামিন হয়েছে, সেই ব্যাপারে নিশ্চিত হওয়ার পরেই প্রেসিডেন্সি সংশোধনাগার থেকে মুক্ত করা হবে সুদীপ্তকে। সূত্রের খবর, বারাসত কোর্টে সুদীপ্তর ‘বেল বন্ড’ জমা দেওয়া নিয়ে তাঁর আইনজীবীরা আলোচনা করছেন। আর কোনও মামলায় জামিন বাকি আছে কি না, সেই তথ্য জোগাড় করছেন। সেই তথ্য একত্রিত করে পরবর্তী পদক্ষেপ করতে পারেন তাঁরা।

(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)

Saradha chit fund scam Saradha Chit Fund Case

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy