Advertisement
E-Paper

Congress: ‘প্রতিহিংসা’র বিরুদ্ধে এ বার ধর্নায় কংগ্রেস

দলের সভানেত্রী সনিয়া গান্ধী, নেতা রাহুল গান্ধীকে ইডি দিয়ে ‘হেনস্থা’ করার প্রতিবাদে এ বার ধর্নায় বসল কংগ্রেস।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২১ জুন ২০২২ ০৮:৪৪
নেহরু মূর্তির সামনে কংগ্রেসের ধর্না-অবস্থান

নেহরু মূর্তির সামনে কংগ্রেসের ধর্না-অবস্থান নিজস্ব চিত্র।

বিজেপির ‘প্রতিহিংসার রাজনীতি’র বিরুদ্ধে কংগ্রেসের প্রতিবাদ অব্যাহত। দলের সভানেত্রী সনিয়া গান্ধী, নেতা রাহুল গান্ধীকে ইডি দিয়ে ‘হেনস্থা’ করার প্রতিবাদে এ বার ধর্নায় বসল কংগ্রেস। দিল্লিতে সোমবার ইডি-র দফতরে রাহুলকে জিজ্ঞাসাবাদ চলার দিনে পার্ক স্ট্রিট মোড়ের কাছে জওহর লাল নেহরুর মূর্তির সামনে ধর্না-অবস্থানে বসেছিলেন কংগ্রেস নেতা-কর্মীরা। অবস্থানে শামিল হয়েছিলেন প্রদেশ কংগ্রেস নেতা শুভঙ্কর সরকার, আশুতোষ চট্টোরাধ্যায়, দক্ষিণ কলকাতা জেলা কংগ্রেস সভাপতি প্রদীপ প্রসাদ প্রমুখ। এআইসিসি-র নির্দেশে আজ, মঙ্গলবার নিজাম প্যালেসে কেন্দ্রীয় সরকারি দফতরের বাইরে বিক্ষোভ কর্মসূচির ডাক দিয়েছে দক্ষিণ কলকাতার কংগ্রেস।

Congress

সঠিক খবর পেতে গুগ্‌লে বেছে নিন আনন্দবাজার ডট কম

ফলো করুন আমাদের মাধ্যমগুলি

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy