Advertisement
E-Paper

কোভিড রোগীদের চিকিৎসায় সিউড়ির হাসপাতালে যুক্ত হল ২০০ শয্যা

প্রাথমিক ভাবে স্থির হয়েছে, হাসপাতালের তিনতলায় করোনা উপসর্গযুক্ত রোগীদের পর্যবেক্ষণের জন্য এবং চারতলায় করোনা পজিটিভ রোগীদের রাখা হবেl

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১৪ মে ২০২১ ১৮:১৩

—নিজস্ব চিত্র।

কোভিড রোগীদের চিকিৎসার জন্য সিউড়ি সুপার স্পেশালিটি হাসপাতালে যোগ করা হল ২০০টি শয্যা। হাসপাতাল কর্তৃপক্ষের দাবি, রোগীদের জন্য পর্যাপ্ত অক্সিজেনের ব্যবস্থা করা হয়েছে।

কোভিডের মোকাবিলায় রাজ্য তথা দেশ জুড়ে স্বাস্থ্য পরিষেবায় চাপ বেড়েছে। অক্সিজেন এবং আইসিইউ-যুক্ত শয্যার অভাবে মৃত্যু হয়েছে বহু রোগীর। পরিস্থিতির মোকাবিলায় সচেষ্ট হয়েছেন বীরভূম জেলার সিউড়ি সদর হাসপাতালের কর্মীরা। ইতিমধ্যেই ৪০০ শয্যা যোগ করা হয়েছে এই হাসপাতালেl এ ছাড়াও রাজ্য সরকারের নির্দেশে এবং জেলা প্রশাসনের উদ্যোগে সিউড়ি সুপার স্পেশালিটি হাসপাতালে শুক্রবার থেকেই যোগ করা হল ২০০ শয্যাl

প্রাথমিক ভাবে স্থির হয়েছে,হাসপাতালের তিনতলায় করোনা উপসর্গযুক্ত রোগীদের পর্যবেক্ষণের জন্য এবং চারতলায় করোনা পজিটিভ রোগীদের রাখা হবেl এর জন্য পর্যাপ্ত পরিমাণে অক্সিজেন সিলিন্ডার রাখা হয়েছে। রয়েছে হাই-ফ্লো অক্সিজেন সরবরাহ করার জন্য সেন্ট্রালাইজড অক্সিজেন পাইপলাইন এবং ভেন্টিলেশনের ব্যবস্থা। তা ছাড়াও থাকছে আইসিইউl রোগীদের চিকিৎসার জন্য ১৫ জন চিকিৎসকের পাশাপাশি ২০০ জন নার্স-সহ গ্রুপ ডি কর্মী থাকবেন বলে জানানো হয়েছেl স্বাস্থ্যকর্মীরা মোট ৪টি শিফ্টে রোগীদের পরিষেবা দেবেন।

Corona suri Coronavirus in West Bengal COVID-19 coronavirus
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy