Advertisement
E-Paper

Coronavirus in West Bengal: গত ২৪ ঘণ্টায় রাজ্যে কোভিডে আক্রান্ত ৩৬, মৃত্যু দু’জনের

রবিবার রাজ্য স্বাস্থ্য দফতর প্রকাশিত কোভিড বুলেটিন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় রাজ্যে নতুন করে আক্রান্ত হয়েছেন ৩৬ জন।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ০৩ এপ্রিল ২০২২ ২৩:১৫

ফাইল চিত্র।

শনিবার এক লাফে অনেকটা বেড়ে ৭০-এ পৌঁছে গিয়েছিল রাজ্যে দৈনিক আক্রান্তের সংখ্যা। রবিবার অবশ্য তা কমলে আবার নামল ৫০-এর নীচে। কমেছে সংক্রমণের হারও। তবে বিগত ১১ দিন পর রাজ্যে কারও কোভিডে মৃত্যু হল।

রবিবার রাজ্য স্বাস্থ্য দফতর প্রকাশিত কোভিড বুলেটিন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় রাজ্যে নতুন করে আক্রান্ত হয়েছেন ৩৬ জন। এখনও পর্যন্ত রাজ্যে মোট কোভিডে আক্রান্ত হয়েছেন ২০ লক্ষ ১৭ হাজার ৪৯৫ জন।

গত ২৪ ঘণ্টায় রাজ্যে কোভিডে দু’জন রোগীর মৃত্যু হয়েছে। এখনও পর্যন্ত রাজ্যে কোভিডে মোট মৃত ২১ হাজার ১৯৯ জন। রাজ্যে দৈনিক সংক্রমণের হার কমে হল ০.৩০ শতাংশ। সক্রিয় রোগীর সংখ্যা ৫৮৬।

Coronavirus in West Bengal
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy