Advertisement
E-Paper

Coronavirus in West Bengal: রাজ্যে কোভিডে নতুন আক্রান্ত ৬৫৭, দৈনিক মৃত্যু ১২, কলকাতায় সংক্রমিত ১৫৩

কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক প্রকাশিত বুলেটিন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় রাজ্যে টিকা পেয়েছেন তিন লক্ষ ৪১ হাজার ৩৬৫ জন।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ০২ ডিসেম্বর ২০২১ ২১:৪২
গ্রাফিক: সনৎ সিংহ

গ্রাফিক: সনৎ সিংহ

পর পর দু’দিন রাজ্যে দৈনিক কোভিড সংক্রমণ ৭০০-র নীচেই থাকল। বুধবারের তুলনায় বৃহস্পতিবার কলকাতা এবং উত্তর ২৪ পরগনায় আরও কিছুটা কম দৈনিক আক্রান্তের সংখ্যা। সেই সঙ্গে রাজ্যে কমেছে সংক্রমণের হারও। তবে একই থাকল দৈনিক মৃত্যু।

বৃহস্পতিবার রাজ্য স্বাস্থ্য দফতর প্রকাশিত বুলেটিন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় রাজ্যে নতুন করে কোভিডে আক্রান্ত হয়েছেন ৬৫৭ জন। মহানগরীতে দৈনিক আক্রান্ত কমে হল ১৫৩। আর উত্তর ২৪ পরগনায় নতুন আক্রান্ত ১২২। কলকাতা সংলগ্ন হাওড়া, হুগলি এবং দক্ষিণ ২৪ পরগনাতেও আক্রান্তের সংখ্যা কিছুটা কমল। ওই তিন জেলায় কোভিডে আক্রান্ত হয়েছেন যথাক্রমে ৩৯, ৪৮ ও ৫৭ জন। বুধবারের তুলনায় দৈনিক আক্রান্ত অনেকটাই কমল নদিয়া ও বীরভূমে। তবে অনেকটাই বাড়ল উত্তরবঙ্গের দার্জিলিং ও দক্ষিণ দিনাজপুরে। দার্জিলিঙে নতুন আক্রান্ত ২৬ জন এবং দক্ষিণ দিনাজপুরে সংক্রমিত হয়েছেন ২৮ জন।

শেষ ২৪ ঘণ্টায় রাজ্যে কোভিডে দৈনিক মৃত্যু ১২। তার মধ্যে পাঁচ জনের মৃত্যু হয়েছে উত্তর ২৪ পরগনায় আর কলকাতায় মারা গিয়েছেন তিন জন। এখনও পর্যন্ত রাজ্যে কোভিডে প্রাণ হারিয়েছেন ১৯ হাজার ৫১০ জন। টানা তিন দিন ধরে রাজ্যে সংক্রমণের হার দু’শতাংশের নীচে। বৃহস্পতিবার সংক্রমণের হার আরও কমে হল ১.৭৬ শতাংশ। কোভিড পরীক্ষা হয়েছে ৩৭ হাজার ৩৭৬ জনের। এ দিন সংক্রমণমুক্ত হয়েছেন ৬৬৭ জন। বাংলায় বর্তমানে সক্রিয় রোগীর সংখ্যা আরও কিছুটা কমে হল সাত হাজার ৬৯০।

কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক প্রকাশিত বুলেটিন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় রাজ্যে টিকা পেয়েছেন তিন লক্ষ ৪১ হাজার ৩৬৫ জন। রাজ্যে এখনও পর্যন্ত মোট টিকাপ্রাপ্তি ন’কোটি ৩১ লক্ষ ১৭ হাজার ৪৬১।

Coronavirus in West Bengal Covid Death
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy