Advertisement
E-Paper

Coronavirus in West Bengal: রাজ্যে সংক্রমণ বেড়ে ৬৮৩, কলকাতায় ফের শতাধিক আক্রান্ত, দৈনিক টিকাকরণ ১১ লক্ষাধিক

স্বাস্থ্য দফতর প্রকাশিত বুলেটিন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় কলকাতায় ১১২ এবং উত্তর ২৪ পরগনা জেলায় ১০৮ জন বাসিন্দার মধ্যে সংক্রমণ ছড়িয়েছে।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২২ সেপ্টেম্বর ২০২১ ২১:২৮

গ্রাফিক: সনৎ সিংহ।

রাজ্যে নতুন আক্রান্তের সংখ্যা ফের ঊর্ধ্বমুখী। গত ২৪ ঘণ্টায় তা ৭০০-র কাছাকাছি পৌঁছেছে। ওই সময়ের মধ্যে কলকাতা এবং উত্তর ২৪ পরগনায় ফের আক্রান্ত শতাধিক। যদিও সামান্য হলেও নিম্নমুখী হয়েছে কোভিডে মৃত্যুর দৈনিক সংখ্যা। দৈনিক টিকাকরণ একধাক্কায় অনেকটাই বেড়ে ১১ লক্ষাধিক হয়েছে।

বুধবার সন্ধ্যায় রাজ্য স্বাস্থ্য দফতর প্রকাশিত বুলেটিন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় ৬৮৩ জন নতুন করে আক্রান্ত হয়েছেন। তার মধ্যে কলকাতায় ১১২ এবং উত্তর ২৪ পরগনায় ১০৮ জন বাসিন্দার মধ্যে সংক্রমণ ছড়িয়েছে। প্রসঙ্গত, কলকাতায় টানা ন’দিন ধরে দৈনিক আক্রান্ত শতাধিক। গত ২৪ ঘণ্টায় নদিয়ায় ৫৩, হুগলিতে ৪৮, পূর্ব মেদিনীপুর এবং দার্জিলিঙে ৪৬ জন করে আক্রান্ত হয়েছেন। পাশাপাশি, হাওড়ায় ৪৪ এবং দক্ষিণ ২৪ পরগনায় ৩৭ জন সংক্রমিতের সন্ধান পাওয়া গিয়েছে। এ ছাড়া, রাজ্যের প্রায় প্রতিটি জেলায় কমবেশি সংক্রমণ ছড়িয়েছে। সব মিলিয়ে এ রাজ্যে এখনও পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন মোট ১৫ লক্ষ ৬৩ হাজার ৩৯৩ জন। তবে এই মুহূর্তে সক্রিয় রোগীর সংখ্যা ৭ হাজার ৭২৪।

স্বাস্থ্য দফতর জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় ১৩ জন কোভিড রোগীর মৃত্যু হয়েছে। তার মধ্যে উত্তর ২৪ পরগনায় ৫, কলকাতা এবং হাওড়ায় ৩ জন করে রোগী মারা গিয়েছেন। মুর্শিদাবাদ এবং হুগলিতে ১ জন করে আক্রান্তের মৃত্যু হয়েছে। সব মিলিয়ে এখনও পর্যন্ত ১৮ হাজার ৬৯১ জন রোগীর মৃত্যু হয়েছে বলে জানিয়েছে স্বাস্থ্য দফতর।

রাজ্যে দৈনিক টিকাকরণ অনেকটাই বেড়েছে বলে জানিয়েছে কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক। বুধবার সকালে মন্ত্রকের পরিসংখ্যান অনুযায়ী, তার আগের ২৪ ঘণ্টায় দৈনিক টিকাকরণ হয়েছে ১১ লক্ষ ৩৯ হাজার ৭১১। মঙ্গলবারের বুলেটিনে এই সংখ্যাটি ছিল প্রায় ৯ লক্ষ। টিকাকরণের মতোই কোভিড পরীক্ষার দৈনিক সংখ্যা বেড়ে হয়েছে ৩৭ হাজার ১৮১টি। যদিও গত ২৪ ঘণ্টায় সংক্রমণ ঊর্ধ্বমুখী হলেও এর দৈনিক হার কমে হয়েছে ১.৪৪ শতাংশ।

COVID-19 COVID-19 Deaths coronavirus Coronavirus in West Bengal
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy