Advertisement
E-Paper

COVID-19: দৈনিক সংক্রমণ বেড়েই চলেছে কলকাতা-সহ রাজ্যে, ২৪ ঘণ্টায় মৃত ৭ জন কোভিড রোগী

স্বাস্থ্য দফতর জানিয়েছে, ২৪ ঘণ্টায় কলকাতায় ২ জনের মৃত্যু হয়েছে। জলপাইগুড়ি, উত্তর দিনাজপুর, হাওড়া এবং দুই দিনাজপুরে ১ জন করে মারা গিয়েছেন।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১৪ নভেম্বর ২০২১ ২১:২৮

গ্রাফিক: সনৎ সিংহ।

কলকাতা-সহ গোটা রাজ্যে করোনার নতুন সংক্রমণ ফের ঊর্ধ্বমুখী। আগের দিনের মতো গত ২৪ ঘণ্টাতেও রাজ্য জুড়ে তা বেড়ে ৮৭০-এর গণ্ডি পার করেছে। এই নিয়ে টানা পাঁচ দিন ধরে নতুন আক্রান্তের সংখ্যা সাড়ে ৮০০-র উপরে থাকল। কলকাতায় দৈনিক সংক্রমণ বেড়ে ফের ২০০-র বেশি হয়েছে। অন্য দিকে, উত্তর ২৪ পরগনায় তা দেড়শোর কাছে পৌঁছেছে। তবে কোভিড রোগীদের মৃত্যুর সংখ্যা আগের দিনের থেকে কমেছে। দৈনিক টিকাকরণও বেশ নিম্নমুখী হয়েছে।

রবিবার রাজ্যের স্বাস্থ্য দফতরের প্রকাশিত বুলেটিন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় ৮৭৫ জনের মধ্যে সংক্রমণ ছড়িয়েছে। তার মধ্যে কলকাতার বাসিন্দা ২৩৮। এ শহরে টানা ছ’দিন ধরে ২০০-র বেশি করে আক্রান্ত হয়েছেন। অন্য দিকে, উত্তর ২৪ পরগনায় আক্রান্ত হয়েছেন আরও ১৪০ জন। এ ছাড়া, দক্ষিণ ২৪ পরগনায় ৭১, হুগলিতে ৬৭, হাওড়ায় ৬৩ এবং নদিয়ায় ৪৯ জন আক্রান্তের সন্ধান পাওয়া গিয়েছে। সেই সঙ্গে রাজ্যের অন্যান্য জেলায় কমবেশি সংক্রমণ ছড়িয়েছে। স্বাস্থ্য দফতরের হিসাব অনুযায়ী, এখনও পর্যন্ত ১৬ লক্ষ ৪ হাজার ১৯৩ জন করোনায় আক্রান্ত হয়েছেন। অবশ্য এই মুহূর্তে সক্রিয় রোগীর সংখ্যা ৮ হাজার ৬২।

গত ২৪ ঘণ্টায় ৭ জন কোভিড রোগী মারা গিয়েছেন বলে জানিয়েছে স্বাস্থ্য দফতর। তার মধ্যে কলকাতায় ২ জনের মৃত্যু হয়েছে। জলপাইগুড়ি, উত্তর দিনাজপুর, হাওড়া এবং দুই দিনাজপুরে ১ জন করে আক্রান্ত মারা গিয়েছেন। সব মিলিয়ে এখনও পর্যন্ত ১৯ হাজার ৩১৪ জন রোগীর মৃত্যু হয়েছে।

দৈনিক টিকাকরণ আগের থেকে নিম্নমুখী হয়েছে বলে জানিয়েছে কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক। রবিবার সকালে স্বাস্থ্য মন্ত্রক জানিয়েছে, তার আগের ২৪ ঘণ্টায় এ রাজ্যে ৩ লক্ষ ৮৭ হাজার ২৯৫ জন টিকা নিয়েছেন। কোভিড পরীক্ষার হয়েছে ৪১ হাজার ৬৬টি। সংক্রমণের দৈনিক হার ২.১৩ শতাংশ।

COVID-19 Coronavirus Coronavirus in West Bengal COVID-19 Deaths
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy