Advertisement
E-Paper

Coronavirus in West Bengal: সাত দিন পর রাজ্যে কোভিডে মৃত্যু ১ জনের, সংক্রমণের হারও বেড়ে আড়াই শতাংশ

সোমবার সন্ধ্যায় রাজ্য স্বাস্থ্য দফতর প্রকাশিত কোভিড বুলেটিন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় রাজ্যে নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন ১১৩ জন।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১৩ জুন ২০২২ ২০:৩৪

সোমবার রাজ্যে সামান্য কমল দৈনিক আক্রান্তের সংখ্যা। তবে সংক্রমণ গত তিন দিনের মতো একশোর উপরেই রয়েছে। দৈনিক সংক্রমণের হারও বাড়তে বাড়তে আড়াই শতাংশে পৌঁছে গেল। প্রায় তিন মাস পর রাজ্যে দৈনিক সংক্রমণ দু’শতাংশের বেশি হল। সাত দিন পর আবার কোভিডে এক জনের মৃত্যু হল রাজ্যে। সেই সঙ্গে বর্তমানে কোভিড আক্রান্তের সংখ্যা (অ্যাক্টিভ)-ও বেড়ে ৮০০-র কাছে পৌঁছে গেল।

চলতি বছরের শুরুতে যে স্ফীতি লক্ষ্য করা গিয়েছিল, তা স্তিমিত হওয়ার পর ওঠানামার মধ্য দিয়েই চলছিল দৈনিক সংক্রমণ। তবে তা একশোর নীচেই ছিল। প্রায় তিন মাস পর শুক্রবার একশো ছুঁয়েছে বঙ্গের দৈনিক সংক্রমণ। সোমবার সন্ধ্যায় রাজ্য স্বাস্থ্য দফতর প্রকাশিত কোভিড বুলেটিন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় রাজ্যে নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন ১১৩ জন। রাজ্যে এখনও পর্যন্ত কোভিডে সংক্রমিত হয়েছেন ২০ লক্ষ ২০ হাজার ৪০৯ জন।

শেষ ২৪ ঘণ্টায় রাজ্যে কোভিডে এক জনের মৃত্যু হয়েছে। রাজ্যে এখনও পর্যন্ত কোভিডে মৃত্যু হয়েছে ২১ হাজার ২০৬ জনের। রাজ্যে দৈনিক সংক্রমণের হার গত পাঁচ দিন ধরে ১ শতাংশের উপরে। গত ২৪ ঘণ্টায় তা অনেকটা বেড়ে দাঁড়াল ২.৪৫ শতাংশ। রাজ্যে বর্তমানে অ্যাক্টিভ রোগী সংখ্যা ৭৮৮ জন।

Coronavirus in West Bengal
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy